By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ- হল ছাড়ার নির্দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ- হল ছাড়ার নির্দেশ
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ- হল ছাড়ার নির্দেশ

Last updated: 2022/06/14 at 7:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জুন) থেকে ২১ জুন পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইন্সটিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালক এর সমন্বয়ে এক জরুরি সভার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ছাত্রদেরকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ও ছাত্রীদেরকে আগামীকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, ‘চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে আমরা হল ভ্যাকেন্ট দিতে বাধ্য হয়েছি। এরপর যাতে ক্যাম্পাসে কেউ অস্ত্র নিয়ে বের না হতে পারে সেইজন্য আমরা প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিবো।’এদিকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি ও সশস্ত্র অবস্থানে গতকাল সোমবার দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। এতে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে উঠে।জানা যায়,১১ জুন শনিবার রাতে চট্টগ্রাম শহরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফলের একটি অনুষ্ঠানে চুয়েটের শিক্ষার্থীদের একটি গ্রুপ যোগ দেয়। অনুষ্ঠান শেষ করে নওফেল সমর্থক গ্রুপ ৯টায় বাস ছাড়ার কথা থাকলেও ৩০মিনিট দেরীতে বাস ছাড়ে। এনিয়ে বাসে থাকা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন সমর্থক গ্রুপের সাখে বাকবিতান্ডা হয়।পরে তা ক্য্যম্পাসে মামারমারিতে রুপ নেয়। দুই পক্ষ হাতে লাঠি, রামদা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে।এঘটনায় আহত হন সাধারন দু” শিক্ষার্থী।তারা হলেন যন্ত্রকৌশল বিভাগের তৌহিদুর রহমান তামিম নামে চতুর্থ বর্ষের (১৭ ব্যাচ) এক সাধারণ শিক্ষার্থী ও নাইমুল আবেদীন নামের আরেক সাধারণ শিক্ষার্থী।এব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দু’গ্রুপের সংর্ঘষের ঘটনার পর চুয়েটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার চুয়েটে সাধারন শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পদ্মা সেতুতে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে ভাঙ্গায় জাদুঘর নির্মাণের নির্দেশ
Next Article খু‌মেক হাসপাতা‌লে ‌বিশ্ব রক্তদাতা দিবস পালন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 9 minutes ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 15 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 minutes ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 15 minutes ago
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?