By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জনগণের ওপর জুলুম আরও বাড়িয়ে দিয়েছে সরকার : রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জনগণের ওপর জুলুম আরও বাড়িয়ে দিয়েছে সরকার : রিজভী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জনগণের ওপর জুলুম আরও বাড়িয়ে দিয়েছে সরকার : রিজভী

Last updated: 2024/03/04 at 2:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে। দেশ থেকে গণতন্ত্র এখন নির্বাসিত, জনগণের কথা বলার ন্যূনতম অধিকার নেই, এমনকি মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। ডামি নির্বাচনে জনগণ তাদের ভোট না দেওয়ায় জুলুম আরও বাড়িয়ে দিয়েছে। তাই জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই আবারও গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী আজ সোমবার বগুড়ার শেরপুর ও শাহজাহানপুরে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, এর মাধ্যমে দলীয় দুর্নীতিবাজদের আরও লুটপাটের সুযোগ করে দিয়েছে। কিন্তু জুলুম করে আর বেশিদিন টিকে থাকা যাবে না। এ জুলুমের শেষ একদিন হবেই।

গত বছরের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসীরা শেরপুরের বিশাল ইউনিয়নের নান্দাইল গ্রামের বিএনপি নেতা আব্দুল মতিনকে পিটিয়ে হত্যা করে। এছাড়াও শাহজাহানপুর উপজেলার কোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ককে হত্যা করে।

তিনি নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও সমবেদনা জানান। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল রহমান সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। সকল বাধা উপক্ষো করে আমরা রাজপথে আছি এবং থাকব। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Next Article চিরনিদ্রায় শায়িত প্রবীণ আলেম মাওলানা লুৎফর রহমান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 6 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 12 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 15 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 12 minutes ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 21 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?