By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জনগন যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে : কৃষিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > জনগন যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে : কৃষিমন্ত্রী
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

জনগন যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে : কৃষিমন্ত্রী

Last updated: 2023/01/08 at 9:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : জনগন চাইলে পৃথিবীর কোন রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না, আমরা পেয়েছি শেখ হাসিনার মত একজন সরকার। যার নেতৃত্বে আমরা দেশকে জাদুর ছোয়ায় এগিয়ে নিচ্ছি।সরকার কৃষি ও জনবন্ধন উন্নয়নের সরকার। শেখ হাসিনার আমলে দেশে খাদ্যে সংসম্পন্ন করেছে। আমরা দেশে সার ও ডিজেলের দাম কমিয়ে রেখে কৃষকের উন্নয়ন করেছি। কৃষক পর্যায়ে সার ও বীজ প্রদান করা হচ্ছে। বর্তমানে দেশে ১০ ভাগ ভোজ্য তেল উৎপাদন করা হচ্ছে। যা এ সময়ে পুরো দেশের চাহিদা মেটাতো। কিন্তু বিএনপি সরকার আসার পর বাহিরে থেকে তেল আমদানি করায় বর্তমানে ২০/২৫ হাজার কোটি টাকার তেল ক্রয় করতে হয়। আগামী কয়েক বছরের মধ্যে শেখ হাসিনার সরকার ৫০ ভাগ শরিষা তেল উৎপাদনের ব্যবস্থা করবে। বর্তমান উন্নত জাতের মাধ্যমে শরিষা, ধানের জাতের মাধ্যমে কম সময়ে অধিক পরিমান উৎপাদন করা হচ্ছে। গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন করে কৃষক লাভবান হচ্ছে দেশের অর্থনীতি বাড়ছে। দেশের ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে। তাদের জন্য দরকার শিল্প কারখানা। দক্ষ জনশক্তিতে রূপান্তিত করা গেলে দেশ আরো এগিয়ে যাবে। দেশের মানুষ কেউ গৃহহারা থাকবে না। ভিক্ষুকের দেশ থেকে আমাদের সরকার উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তিত করেছে। আমরা দেশেকে একটি উন্নত দেশ গড়তে কাজ করছি। সেজন্য আপনাদের সমার্থন ও ভোট কামনা করি। আগামী নির্বাচনে জনগন যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে। আমাদের ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব। জনগন চাইলে পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই আগামী নির্বাচনে আপনাদের ভোট কামনা করছি। কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র পরিচালনায় রবিবার (৮ জানুয়ারী) বিকালে নলতা এ.এম.আর কলেজ মাঠে গণতন্ত্রের বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি এসবকথা বলেন। জনসভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা। বক্তারা আরো বলেন, সরকার শহর গ্রাম পর্যায়ে নানামূখি উন্নয়ন করে চলেছেন। যার মধ্যে মানুষের মৌলিক অধিকারকে প্রধান্য দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থা, বাসস্থান সহ সকল অধিকার বাস্তবায়ন করে চলেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার স্বপ্ন ভঙ্গ করেতে চেয়েছিলেন সেটি শক্ত হাতে তার কন্যা বাস্তবায়ন করছেন। সে লক্ষে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। আজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সবধরনের কাজ পরিচালনা হচ্ছে যা একটি দিন মানুষের কাছে অবিশ্বাস্য ছিল। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি কখনো স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আসুক সেটি চাই না। তাই অপশক্তিকে আর মাথা উচু করতে দেওয়া যাবে না। আগামী ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এখনই প্রতিজ্ঞবদ্ধ হতে হবে। গণতন্তের বিজয় আনার আহবান জানান বক্তরা। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, ডাঃ মোখলেছুর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা মহানগর ছাত্রলীগের শোক
Next Article বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?