By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জলবায়ু পরিবর্তনে উপকূলে লবণাক্ততা বৃদ্ধির কারণে মানুষ জীবিকা হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > জলবায়ু পরিবর্তনে উপকূলে লবণাক্ততা বৃদ্ধির কারণে মানুষ জীবিকা হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

জলবায়ু পরিবর্তনে উপকূলে লবণাক্ততা বৃদ্ধির কারণে মানুষ জীবিকা হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে

Last updated: 2023/09/06 at 1:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

‘পরিবেশ ও উপকূল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

জন্মভূমি রিপোর্ট : গণমাধ্যম কর্মীদের জন্য ‘পরিবেশ ও উপকূল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারাদেশে পরিবেশগত সংকট বাড়ছে। সাগরে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় উপকূলে লবণাক্ততা বাড়ছে। ফলে মানুষ জীবিকা হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। নীরবে ঘটে যাওয়া এই বিপর্যয় বিশ^বাসীর সামনে তুলে ধরতে প্রয়োজন অনুসন্ধানী সাংবাদিকতা।

মঙ্গলবার দু’দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ও পরিবেশ সুরক্ষা আন্দোলন আয়োজিত ওই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, বাপার যুগ্ম সম্পাদক ও পশুর রিভার ওয়াটারকিপার্স মো. নূর আলম শেখ, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থার (স্কাস) চেয়ারম্যান জেসমিন প্রেমা, একাত্তর টেলিভিশনের সহযোগি প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান, সাকিলা পারভীন, ফজলুল কাদের চৌধুরী, মিন্টু চৌধুরী, কৌশিক দে, জ্জামান মুকূল প্রমুখ।

জলবায়ু বিশেষজ্ঞ কাওসার রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। একইসঙ্গে প্রকৃতির সাথে আমরা বিরূপ আচার-আচরণ করছি, যার প্রভাবে প্রকৃতি আমাদের সাথে বৈরিতা বাড়াচ্ছে। নদীকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছি। ধীরে ধীরে নদীর সাথে আমাদের দূরত্ব বাড়ছে। ফলে নদী বিধৌত এলাকায় বন্যা ও নদী ভাঙ্গন চলছে। অন্য এলাকায় খরা দেখা দিচ্ছে। আবার চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন শহরে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাসহ পরিবেশ সুরক্ষায় অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দিতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, উপকূলের সকল জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে চট্টগ্রাম ও কক্সবাজারের ৩২ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। এর আগে খুলনা অঞ্চলের ৩১ জন ও দ্বিতীয় দফায় বরিশাল অঞ্চলের ২৭ জন সাংবাদিক অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইল হবে প্রজন্মের অন্যতম সেরা বাসস্থান : এমপি মাশরাফি
Next Article মামলা তুলে না নিলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?