By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জলবায়ু সংকটের ফলে ১০ লাখ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জলবায়ু সংকটের ফলে ১০ লাখ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জলবায়ু সংকটের ফলে ১০ লাখ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি

Last updated: 2023/05/23 at 11:35 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জলবায়ু পরিবর্তনের কারণে ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে

জন্মভূমি ডেস্ক : জলবায়ু পরিবর্তনে বৈরি আবহাওয়ার কারণে গত ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের। এমনটাই জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির সোমবার প্রকাশিত নতুন পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা গেছে, এই দুর্যোগের কারণে বিশ্বব্যাপী ৯০ শতাংশেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে। ডব্লিউএমও বলছে, ১৯৭০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১১ হাজার ৭৭৮টি আবহাওয়া-সম্পর্কিত বিপর্যয় ঘটেছে।

ডব্লিউএমও প্রধান পেটেরি তালাস বলেন, ‘দুর্ভাগ্যবশত আবহাওয়া, জলবায়ু এবং পানি-সম্পর্কিত বিপদের ধাক্কাগুলো টের পাবে সবচেয়ে দুর্বল সম্প্রদায়গুলো। এ সময় সাম্প্রতিক উদাহরণ হিসেবে বাংলাদেশ এবং মিয়ানমারে সংঘটিত মোখার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তীব্র ঝড় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্ররা’। তবে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা উল্লেখযোগ্যভাবে মানুষের প্রাণহানি কমিয়েছে বলে জানান তিনি।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্যানুসারে ১৯৭০ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত ৫১ বছরে মোট ১১ হাজার ৭৭৮টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্যোগের ঘটনাও বাড়ছে। ডব্লিউএমও-এর প্রতিবেদনে আরও বলা হয়, এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃতের হার সবচেয়ে বেশি উন্নয়নশীল দেশগুলোতে। মোট মৃত্যুর ৯০ শতাংশই উন্নয়নশীল দেশগুলোতে ঘটেছে।

২০২১ সালে প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএমও জানিয়েছিল, ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত শুরুর বছরগুলোতে গড়ে প্রতিবছর প্রায় ৫০ হাজার মানুষ মারা যেত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে। তবে ২০১০ সাল নাগাদ সেই সংখ্যা কমে নেমে আসে বছরে গড়ে ২০ হাজার জনে।

সর্বশেষ প্রতিবেদনে ডব্লিউএমও জানিয়েছে, ২০২০ সাল এবং ২০২১ সালে দুই বছরে প্রাকৃতিক দুর্যোগে মোট ২২ হাজার ৬০৮ জন মারা গেছেন।

ডব্লিউএমও আরও জানিয়েছে, ১৯৭০ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত যেমন প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা বেড়েছে তেমনি বেড়েছে আর্থিক ক্ষতির পরিমাণও।

ডব্লিউএমও-এর দেয়া হিসাব অনুসারে, ১৯৭০ এর দশকে প্রতিদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৪ কোটি ৯০ লাখ ডলার। তার বিপরীতকে ২০২০ এর দশকে সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রতিদিন ৩৮ কোটি ৩০ লাখ ডলারে। এবং সামগ্রিকভাবে বিগত ৫১ বছরে আর্থিক ক্ষতি হয়েছে মোট চার লাখ ৩০ হাজার কোটি ডলার। সূত্র: আলজাজিরা

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জীবকুলের বসবাসের জায়গার অবক্ষয়, উচ্চমাত্রার দূষণ এবং ক্রম-অবনতিশীল জলবায়ু সংকটের ফলে আজ ১০ লাখ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি সৃষ্টি হয়েছে। প্রকৃতির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধের অবশ্যই অবসান ঘটানো প্রয়োজন।

সোমবার (২২ মে) আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা মানবজাতির জীবন রক্ষাকারী ব্যবস্থার সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি গভীরভাবে চিন্তাভাবনা করি। বায়ুতে আমাদের শ্বাসপ্রশ্বাস চলে, খাদ্য আমরা খাই, জ্বালানির সাহায্যে আমাদের জীবনযাপনের কাজ চলে, ওষুধে আমাদের রোগ নিরাময় হয়; এভাবে আমাদের জীবন কতগুলো স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের ওপর পুরোপুরি নির্ভরশীল, তবু আমাদের কাজকর্মে পৃথিবীর প্রতিটি প্রান্ত বিপর্যস্ত হচ্ছে।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, আদিবাসী জনগোষ্ঠীর এবং স্থানীয় সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতি দান প্রয়োজন। তারাই পৃথিবীর জীববৈচিত্র্যের সবচেয়ে শক্তিশালী রক্ষক। জীববৈচিত্র্যের বিলুপ্তি ও জলবায়ু সংকটের বিরুদ্ধে আরও শক্তিশালী ও আরও গতিশীল পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায় প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন।

বার্তায় তিনি আরও বলেন, সবার জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আসুন। আমরা বিভিন্ন দেশের সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের সবাই সম্মিলিতভাবে কাজ করি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মানব সভ্যতার উদ্ভব ও বিকাশে ভূমি সর্বদাই গুরুত্বপূর্ণ : বিভাগীয় কমিশনার
Next Article সনদ জালিয়াতি : চাকরি যাচ্ছে ৬৭৮ শিক্ষকের, বেতন-ভাতাও দিতে হবে ফেরত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 25 seconds ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?