By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাতির পিতা ছিলেন শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > জাতির পিতা ছিলেন শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল : সিটি মেয়র
শীর্ষ খবর/ তাজা খবর

জাতির পিতা ছিলেন শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল : সিটি মেয়র

Last updated: 2021/03/17 at 11:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহানগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপিত হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকালে নগর ভবনে (‘ক’ অঞ্চল) এবং খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে (‘খ’ অঞ্চল) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মহানগরীকে দু’টি অঞ্চলে বিভক্ত করে পৃথক পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দিবসটি উদযাপন উপলক্ষে উভয় অঞ্চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা; মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, কেক কাটা ও শিশুদের মাঝে বিতরণ, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিটি মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল। বাঙালী জাতির মহান নেতার জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শিশুদের তিনি অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা এবং তাদের মধ্যে দেশ ও জনগণের প্রতি ভালোবাসা জাগ্রত করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যেই বঙ্গবন্ধু ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন ও শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন।

কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না ও মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, এমডি মাহফুজুর রহমান লিটন, শেখ মো: গাউসুল আজম, ইমাম হাসান চৌধুরী ময়না, গোলাম মাওলা শানু, ফকির মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী ও মাজেদা খাতুন। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, সচিব মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

বিকেলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে (‘খ’ অঞ্চল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মো: সুলতান মাহামুদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, মো: মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, শেখ মোশারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম ও পারভীন আক্তার। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 17, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত শুরু
Next Article রাজনীতিকে বঙ্গবন্ধুর আদর্শে ফেরানোর আহবান রাষ্ট্রপতির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 15 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?