By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

Last updated: 2023/06/15 at 3:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তথ্য বিবরণী :বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধ করার জন্য আগামী ১৮ জুন (একদিন) সারাদেশে পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সরকার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চালু করেছে। সকলের সার্বিক প্রচেষ্টায় দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুহার হ্রাস পেয়েছে, টিকাদানের হার বৃদ্ধি পেয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুদের ভরাপেটে এটি খাওয়াতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে কোন শিশু যাতে বাদ না পড়ে সে জন্য অভিভাবকদের দায়িত্ব হলো শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসা। এই ক্যাম্পেইন সফল করতে সিভিল সার্জন গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, খুলনা মহানগরীতে মোট এক লাখ ১৭ হাজার ৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৩ হাজার পাঁচ শত ৭৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ তিন হাজার চার ৮৪ জন। এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলা এবং দুইটি পৌরসভার মোট ১ লাখ ৮৮ হাজার সাতশত ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৩ হাজার ৯৪ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ছয়শ ৫৩জন।

এবছর সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ৭২০ টি কেন্দ্রে মোট এক হাজার চারশত ২০জন ভলান্টিয়ার এ কাজে দায়িত্ব পালন করবে । এছাড়া খুলনা জেলার ০৯টি উপজেলা ও দুইটি পৌরসভায় মোট টিকাকেন্দ্রর সংখ্যা এক হাজার সাতশ ১৮টি। এর মধ্যে আউটরীচ টিকাদান কেন্দ্র এক হাজার ছয়শ ৩২টি, স্থায়ী টিকাদান কেন্দ্র ০৯টি, অতিরিক্ত কেন্দ্র ৬৮টি এবং ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র ৯টি। জেলা পর্যায়ের কার্যক্রমে মোট স্বেচ্ছাসেবকের সংখ্যা তিন হাজার চারশ ৩৪ জন, সরকারি মাঠকর্মীর সংখ্যা ৬৭৭ জন এবং বেসরকারি মাঠকর্মীর সংখ্যা দুই হাজার সাতশত ৫৯ জন।

কর্মশালায় কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এএসএম কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। খুলনা সিভিল সার্জন দপ্তর এবং সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ছাদবাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ
Next Article বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে চাপিলা ইলিশ নিধন

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?