By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জানা গেল জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের অবস্থান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জানা গেল জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের অবস্থান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জানা গেল জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের অবস্থান

Last updated: 2024/03/14 at 1:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর অবস্থান আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৬টায় সোমালিয়ার উপকূল থেকে প্রায় ৭২ নটিক্যাল মাইল দূরে ছিল। একই গতিতে চলতে থাকলে আজ বিকেল নাগাদ জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছাতে পারে।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক শিপিং সোর্স থেকে জাহাজটির সর্বশেষ অবস্থানের ছবি পাঠানো হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সময় ভোর ৬টায় তোলা ছবিতে দেখা যায়, ছিনতাই হওয়া জাহাজটির সর্বশেষ অবস্থান সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে ৭২ নটিক্যাল মাইল দূরে।

শাখাওয়াত হোসেন বলেন, ছবিতে জাহাজটি যে অভিমুখে চলতে দেখা গেছে, সেই অনুযায়ী সেটি সোমালিয়ার গারাকাদ বন্দরের দিকে যাচ্ছিল। যদি বর্তমান গতি অব্যাহত রেখে জাহাজটি চলে, তাহলে আজ বিকেলের মধ্যে সেটি সোমালিয়া উপকূলে পৌঁছাতে পারে।

এদিকে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর নিরাপদ উদ্ধারের বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে।

সিনিয়র সহকারী সচিব (আফ্রিকা) মো. ইফতেখার রহমানের সই করা চিঠিতে বলা হয়, জাহাজের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার লক্ষ্যে কৌশল নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সভাপতিত্ব করবেন বলে চিঠিতে জানানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বইও শিক্ষা উপকরণ বিতরণ
Next Article পাটের নতুন বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 9 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 9 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 10 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?