By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জামায়াত নিয়ে টুকুর বক্তব্য নিজস্ব, দলের সম্পৃক্ততা নেই: রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > জামায়াত নিয়ে টুকুর বক্তব্য নিজস্ব, দলের সম্পৃক্ততা নেই: রিজভী
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

জামায়াত নিয়ে টুকুর বক্তব্য নিজস্ব, দলের সম্পৃক্ততা নেই: রিজভী

Last updated: 2023/11/11 at 1:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিদেশে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি ভারতের একটি দৈনিকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে মন্তব্য করেছেন। বিএনপির পক্ষ থেকে তার সেই বক্তব্যকে ব্যক্তিগত বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে বিএনপি।

শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এসব কথা বলেছেন।

রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মূলভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বিএনপি।

তিনি আরও বলেন, সম্প্রতি ভারতীয় একটি ইংরেজী দৈনিক ‘দ্যা হিন্দু’তে প্রদত্ত এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা’ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব, এর সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই।

প্রসঙ্গত, দ্যা হিন্দুতে দেওয়া সাক্ষাৎকারে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। যারা ‘রাজনৈতিক ইসলাম’ ব্যবহারের বিরোধিতা করে।

সরকার ইসলামপন্থীদের প্রতি নরম আচরণ করছে এমন দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। ভারতের মতো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক জোট যেভাবে হয় ঠিক সেভাবে জামায়াতের সঙ্গে আমাদের জোট ছিল। সেটা এখন অতীত।

জামায়াত নিষিদ্ধ ইস্যু নিয়ে তিনি বলেন, জামায়াতকে কেন নিষিদ্ধ করেননি সেটার উত্তর শেখ হাসিনার দেওয়া উচিত।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা- ৫ আসনের মনোনয়ন পেলে আরও বৃহৎ পরিসরে জনসেবা করবেন শেখ আকরাম হোসেন
Next Article দুইশ পার করলো বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
কুষ্টিয়াজেলার খবর

খোকসায় লক্ষ্যমাত্রা থেকে বেশি পেঁয়াজের আবাদ ! ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা!

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
জাতীয়

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?