By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জিমি কার্টার ও মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জিমি কার্টার ও মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জিমি কার্টার ও মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Last updated: 2024/12/31 at 2:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সেখানে খোলা শোক বইতে বার্তা লেখেন।
মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান।
দূতাবাসে ব্রিফে ড. ইউনূস জিমি কার্টারের সঙ্গে তার বন্ধুত্বের কথা পুনরায় স্মরণ করেন এবং বোল্ডিনকে বলেন, তিনি জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে গিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।
তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের ভূমিকারও প্রশংসা করেন।
ড. ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।
স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ‘হসপিস কেয়ার’-এ ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।
অপরদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। গত ২৬ ডিসেম্বর ড. মনমোহন সিংয়ের মৃত্যুর পর ভারতীয় হাইকমিশনে এই বই খোলা হয়।
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তার স্মৃতির কথা স্মরণ করেন।
তিনি আরও বলেন, ভারতকে বৈশ্বিকভাবে অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত।
গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বছরজুড়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ১১৮০: এইচআরএসএসের প্রতিবেদন
Next Article জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রশিবির সহযোদ্ধার ভূমিকায় ছিল : সারজিস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 14 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?