By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জীবননগরে সরকারি সারসহ ট্রলি আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > জীবননগরে সরকারি সারসহ ট্রলি আটক
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

জীবননগরে সরকারি সারসহ ট্রলি আটক

Last updated: 2025/02/05 at 3:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

অভিযোগের তীর বিএনপি-র দুই নেতার দিকে

মোঃ হুমায়ুন কবির, জীবননগর ( চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা চার নং বাঁকা ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ১২২ বস্তা সরকারি জৈব সার চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে। বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খাদেমুল ইসলাম খোকন এঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ট্রলি ড্রাইভারের।

সার আটকের পর বাঁকা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজা ফেসবুকে লেখেন, ‘বাঁকা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. আবুল বাশার ও সহসভাপতি মো. খাদেমুল ইসলাম খোকন ভুয়া প্রকল্প করে মাটিভর্তি জৈব সার বাঁকা ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বিষয়টি মিডিয়ায় প্রচার হওয়ায় ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ট্রলি ভর্তি করে পাচার করার সময় জনতার ধাওয়া খেয়ে গাড়িসহ ধরা খায়। এই চোরের দায়দায়িত্ব বিএনপি নেবে না। এই দুজন বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’বাঁকা ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম বলেন, বিএনপি কোনো চোরের দল না। যদি ঘটনা সত্য হয় আমরা তাদের শাস্তি চাই।

বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ১২২ বস্তা সার চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক করেছে জনতা। গাড়ির চালক এ ঘটনায় দুজনের নাম বলেছেন। আমাদের দাবি, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাঁরা আরো বলেন বিএনপির এই দুই নেতার অত্যাচারে পরিষদের চেয়ারম্যান ও কর্মচারীরা অতিষ্ট হয়ে পড়েছে।

এ বিষয়ে বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। ইউনিয়ন পরিষদেরও কেউ নই। চেয়ারম্যান বরখাস্ত হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনিই সারের অনুমোদন করেছিলেন। আমাকে জড়িয়ে কোনো তথ্য দেওয়া হলে তা মিথ্যা হবে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ট্রলিতে করে সার পাচারের সময় স্থানীয় লোকজন আটক করেছে। আমরা জিডিমূলে সারগুলো থানা হেফাজতে রেখেছি। এই সারের উৎস কী, কোথা থেকে এসেছে সেটি জানার জন্য প্রশাসনের কয়েকজনকে ফোন দিয়েছিলাম, তবে তারা কিছু বলতে পারেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় আওয়ামী লীগের ৪ কর্মী আটক
Next Article নড়াইলের কৃতি সন্তান ক্যাপ্টেন মাহাবুব এর ভেনিজুয়েলায় বন্দি!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?