By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ

Last updated: 2024/11/22 at 5:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের পর ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে এই সংঘর্ষের পর রেললাইন অবরোধ করে রাখে চালকরা।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, জুরাইন এলাকায় অটোরিকশা চালকরা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন। এর ফলে ঢাকা থেকে পদ্মা সেতু ও নারায়ণগঞ্জ রুটে কোনো ট্রেন চলাচল করতে পারছে না।

এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।

দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ওই এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র অবস্থান নেন। এর ফলে কমলাপুর শহরতলি স্টেশনে ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনা রুটের যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হন।

শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই নাজমুন নাহার জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের অবরোধের কারণে ছয় ঘণ্টা ধরে ট্রেন এবং অন্য সব ধরনের যান চলাচল বন্ধ ছিল, যা যাত্রীদের জন্য বিরাট দুর্ভোগ সৃষ্টি করেছিল।

গত সোমবারও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আরজতপাড়ায় রেললাইন অবরোধ করেছিলেন। সেই সময় দুর্বৃত্তরা উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করায় অনেক যাত্রী আহত হন এবং ট্রেনের ব্যাপক ক্ষতি হয়।

এছাড়া, ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেয়। আদালত বলে, ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি অবৈধ। এর পরদিন রিকশাচালকরা সড়কে তাদের চলাচল অব্যাহত রাখার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে পরোয়ানা, লাভ হবে বাংলাদেশের
Next Article ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?