By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জুলাই গণহত্যার বিচারে আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই: চিফ প্রসিকিউটর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জুলাই গণহত্যার বিচারে আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই: চিফ প্রসিকিউটর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই গণহত্যার বিচারে আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই: চিফ প্রসিকিউটর

Last updated: 2025/04/08 at 2:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গত বছরের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যে গণহত্যা চালায় সেটার বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে (আইসিসিতে) যাওয়ার দাবি তুলছেন কেউ কেউ। তবে সেই দাবি নাকচ করে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এই গণহত্যার বিচার আমাদের ট্রাইব্যুনালেই সম্ভব। আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই। তবে আইসিসি চাইলে তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল সহযোগিতা নিতে পারি বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার ঘটনা বাংলাদেশে, আসামিরাও বাংলাদেশি, সাক্ষীরাও এদেশের। কাজেই বিচার প্রক্রিয়া এখানেই হোক। যেসব দেশের সক্ষমতা নেই সেসব দেশ আইসিসিতে মামলা পাঠাতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখানে সব ধরনের সক্ষমতা আছে। গণহত্যার মামলার বিচারের কাজ আমরা এখানেই করতে পারব।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ১৫ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই তিন পুলিশ কর্মকর্তা হলেন: ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।
প্রসিকিউসনের আবেদনে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এ সময় প্রসিকিউট বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রামে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আগামী ১৬ এপ্রিল সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি চট্টগ্রামের যুবলীগ নেতা অস্ত্রধারী মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা
Next Article তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙ্গন, প্লাবিত হওয়ার আশঙ্কা!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
জাতীয়

আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
খুলনামহানগর

কয়েক ঘন্টার ব্যবধানে, খুলনায় আবারো যুবক গুলিবিদ্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
জাতীয়

আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?