By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জুলাই সনদের বাইরে সরকারের ঘোষণা মানবে না বিএনপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > জুলাই সনদের বাইরে সরকারের ঘোষণা মানবে না বিএনপি
রাজনীতি

জুলাই সনদের বাইরে সরকারের ঘোষণা মানবে না বিএনপি

Last updated: 2025/11/11 at 2:01 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জাতীয় সনদের বাইরে কোনো সিদ্ধান্ত না নেয়ার জন্য সরকারকে সতর্ক করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জুলাই সনদে নির্ধারিত বিষয়াবলীর বাইরে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে, তার দায়ভার সরকারের ওপরই বর্তাবে।
গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা জানান, গত ১০ নভেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়— রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ এক বছরের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছিল। এটি গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষ অঙ্গীকারবদ্ধ।
তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা সনদের বাইরে গিয়ে সরকারি সিদ্ধান্ত প্রদানের বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি স্পষ্টভাবে জানিয়েছে, সনদে উল্লেখিত বিষয়গুলোর বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তাহলে তা সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য বাধ্যতামূলক হবে না।
সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জুলাই সনদের বাইরে সরকার কোনো ঘোষণা দিলে সেটি স্বাক্ষরকারী কোনো দল মানতে বাধ্য থাকবে না। সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।’
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি নোট অব ডিসেন্টসহ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে একমত। তবে জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে সেটি মানতে আমরা বাধ্য নই। সরকার আলোচনার জন্য আহ্বান জানালে বিএনপি তাতে সাড়া দিতে প্রস্তুত।’
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, জুলাই সনদের প্রতি সম্মান ও আস্থা বজায় রাখতে যেন সতর্ক ও দায়িত্বশীল পদক্ষেপ নেয়া হয়।

জন্মভূমি ডেস্ক November 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ফসলি জমিতে ইটভাটা পরিবেশের মারাত্মক হুমকি
Next Article কালীগঞ্জে ট্রাক চাপায় ভূমি কর্মচারী নিহত
আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 3 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 3 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?