
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে জামিন দেন আদালত।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
ওই সময় র্যাব জানিয়েছিল- কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।