By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে জনস্বার্থ বিবেচনায় রাখতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে জনস্বার্থ বিবেচনায় রাখতে হবে
সম্পাদকীয়

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে জনস্বার্থ বিবেচনায় রাখতে হবে

Last updated: 2023/05/04 at 5:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মানুষের জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই জ্বালানি তেলের দামের হ্রাস-বৃদ্ধির প্রভাব পড়ে। এক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হয়ে থাকে, সেগুলোর দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া না হলে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত পূরণে ১ সেপ্টেম্বর থেকে নতুন ফর্মুলায় জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিশ্ববাজারের জ্বালানি তেলের মূল্যের সঙ্গে দেশের বাজার সমন্বয় করতে একটি কাঠামো তৈরির কাজ চলমান রয়েছে। তিন মাস অন্তর পর্যালোচনা করে নতুনভাবে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে। বিগত সময় দেখা গেছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তি থাকলেও সরকার ভর্তুকি দিয়ে দেশের বাজারে তেল বিক্রি করেছে। আবার ২০১৯-২০২০ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ কমলেও দেশের বাজারে খুব একটা কমেনি।

সরকার জ্বালানি তেলের বিষয়ে বর্তমান সিদ্ধান্তটি এমন সময়ে নিয়েছে, যখন দেশের মানুষকে প্রতিনিয়ত তীব্র মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করতে হচ্ছে। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে যদি সরকার কয়েক মাস পর জ্বালানি তেলের মূল্য মাত্রাতিরিক্ত বৃদ্ধি করে, তাহলে দেশের বহু মানুষ বিপাকে পড়বে। এতে কৃষি ও শিল্প উৎপাদনসহ জনজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে গভীর ক্ষত সৃষ্টি হবে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সে অবস্থায় জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের যা যা করার সুযোগ রয়েছে, তার সবই করতে হবে। তা না হলে মূল্যবৃদ্ধির প্রভাবে দরিদ্র মানুষকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হবে।

বহু দেশেই বেশির ভাগ গণপরিবহণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চলে। ফলে সেসব দেশের মানুষের জীবনযাপনে জ্বালানির তেলের দাম হ্রাস-বৃদ্ধির প্রভাব খুব একটা পড়ে না। বাংলাদেশের গণপরিবহণে বেসরকারি খাতের প্রাধান্য রয়েছে। এ কারণে জ্বালানি তেলের দাম হ্রাস-বৃদ্ধির প্রভাব খুব দ্রুত অনুভব করে দেশের মানুষ।

এ অবস্থায় ডিজেলের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হলে ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। অতিরিক্ত খরচের কথা বিবেচনায় নিয়ে অনেক কৃষক জমির আবাদ কমিয়ে দিতে পারেন। এতে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। কাজেই নতুন সিদ্ধান্ত কার্যকরের ফলে সারা দেশে এর কী প্রভাব পড়তে পারে, তা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
Next Article ওয়াশিংটনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী: অগ্নিসন্ত্রাসীরা যেন কখনই ক্ষমতায় ফিরতে না পারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?