By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জ্যোতিদের পারফরম্যান্সে বদলে গেল বিসিবির দৃষ্টিভঙ্গি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > জ্যোতিদের পারফরম্যান্সে বদলে গেল বিসিবির দৃষ্টিভঙ্গি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

জ্যোতিদের পারফরম্যান্সে বদলে গেল বিসিবির দৃষ্টিভঙ্গি

Last updated: 2023/07/25 at 12:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : হোম অব ক্রিকেট মিরপুরে ভারতের মেয়েদের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হারাতে পারলে সিরিজ জেতার ইতিহাস গড়ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়। তবে সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে টাইগ্রেসরা। ১-১ সমতায় সিরিজ শেষ হয়। ভারতের বিপক্ষে জ্যোতিদের এমন পারফরম্যান্সের জন্য বিসিবির পক্ষ থেকে ৩৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল টিম হোটেলে গিয়ে বোনাসের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ৪০ রানের দারুণ জয় পায় বাংলাদেশ। পরে দ্বিতীয় ম্যাচে হেরে যায় ১০৮ রানের বড় ব্যবধানে। আর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে নিগার সুলতানা, ফারজানা হকরা। এমন পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দেই। তবে এবার সিরিজ না জিতলেও প্রথম ওয়ানডে জিতেছে ভারতের বিপক্ষে। এ জন্য এবং শেষ ম্যাচে টাই করল। এছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকজন মেয়ে খুব ভালো পারফর্ম করেছে। সবকিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা, এর সঙ্গে যারা পারফর্ম করেছে, যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’

মেয়েদের ক্রিকেটে ওয়ানডেতে বড় কোনো দলের বিপক্ষে এটিই সেরা সাফল্য টাইগ্রেসদের। ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজেও শেষ ম্যাচটি জিতেছিল তারা। কিছু ছোট ছোট ভুল না করলে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারত নিগার সুলতানা জ্যোতি বাহিনী। তারপরেও ওয়ানডেতে এমন অর্জনের পর অভিনন্দন, শুভেচ্ছা আর স্বস্তির জোয়ারে ভাসছেন ক্রিকেটাররা। এখন তাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। ভারতকে হারিয়ে বড় দলগুলোকে হারানোর আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আরো বলেন, ‘আমরা মেয়েদের ক্রিকেটকে খুব বেশি গুরুত্ব দেইনি। এটা সত্যি কথা। এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। প্রথম ওয়ানডেতে ওরা জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। প্রথমবার ভারতের সঙ্গে ওয়ানডে জয়! জেতার পর আমি দেশের বাইরে থেকেই অধিনায়কের সঙ্গে কথা বলি, অবশ্যই তোমরা একটা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কিনা। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তারপরও বলেছি, যদি জিততে পারো, তাহলে তো অস্বাভাবিক কিছু হবেই। তবে খুব ভালো খেলেছো।’

‘এই সিরিজে যে খেলাটা দেখলাম তাতে একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে, মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, দলগত চেষ্টায় কোনো সমস্যা নেই। অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এগুলো চোখে পড়ার মতো। আমরা ওদের বোনাস দিয়েছি। তবে এর চেয়ে বড় কথা হলো, আমরা ওদের ব্যাপারটা আরো মনোযোগ দিচ্ছি। ওরা কিছু পরামর্শ দিয়েছে। আমরা বলেছি, অবশ্যই এগুলো দেখব। সাপোর্ট স্টাফ লাগবে, আরো কোচ লাগবে। যেমন ফাস্ট বোলিং কোচ হলে ভালো হয়। এগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করব।’- আরো যোগ করেন পাপন।

পুরস্কার ঘোষণার পাশাপাশি মেয়েদের বিপিএল চালু করার কথাও জানান পাপন। প্রায় এক দশক ধরে ছেলেদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লিগে পারফর্ম করে একাধিক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তাই বিপিএল এখনও পর্যন্ত সফলই বলতে হবে। ছেলেদের ক্রিকেটে বিপিএলের কার্যকারিতা দেখে এবার নারী বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের বিপিএল চালু করব।’

এদিকে ছেলেদের ক্রিকেটে প্রতি বছরই অনুষ্ঠিত হয় স্কুল ক্রিকেট। বিসিবির এই আসরও বেশ সাড়া ফেলেছে। এখান থেকেও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটের পেশাদার ক্রিকেটে ওঠে এসেছে। ফলে এবার মেয়েদের ক্রিকেটেও স্কুল ক্রিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। মেয়েদের স্কুল ক্রিকেট প্রসঙ্গে পাপন বলেন, ‘ছেলেদের স্কুল ক্রিকেট তো আমরা সবসময় করি। কিন্তু মেয়েদের স্কুল ক্রিকেট আমরা এ বছর শুরু করতে চাই। তাতে আরো নতুন নতুন খেলোয়াড় আমরা পাব বলে আমার মনে হয়।’

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
Next Article ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেলো দুই ভাইয়ের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় পাড়ার গলিতে দাড়িয়ে থাকা যুবককে গুলি করে হত্যার চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?