
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের হয়।
জানা গেছে, মিছিলটি স্বল্প সময় স্থায়ী ছিল। মশাল হাতে তারা শৈলকুপার ভাটই বাজার এলাকার একটি গ্রামীণ সড়কে দ্রুততম সময়ের মধ্যে মিছিল বের করে।
সেসময় বিভিন্ন স্লোগান দেয় তারা। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল। এ ঘটনার ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও দেখেছি।
মিছিলটি আসলে কোথায় হয়েছে তা জানার চেষ্টা করছি। মিছিলে আংশগ্রহণকারীদের আটকের জন্য পুলিশ কাজ করছে।’