By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

Last updated: 2025/10/15 at 1:12 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : প্রতি বছর বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদ। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে বারবার এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস। একটানা বৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ছাপিয়ে যাচ্ছে। এতে উপকূল রক্ষা বাঁধে দেখা দিচ্ছে ভাঙন। ফলে বছরের এ সময় এলেই সংশয় আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে উপকূলবর্তী মানুষের। উপকূলের মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে টিকে আছে এ জনপদে। কিন্তু বারবার উপকূল ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি সময় গিয়ে অনেকে স্থানত্যাগ করে অন্যত্র পাড়ি দিচ্ছে। এতে দেখা দিচ্ছে পারিবারিক, সামাজিক সমস্যাসহ নানা সংকট। এ বছর বৃষ্টি মৌসুমে উপকূলে বড়সড় কোনো ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, সাম্প্রতিককালে সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ও তালা উপজেলার শাহাজাতপুর গ্রামে কপোতাক্ষের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এসব এলাকা প্লাবিত হতে পারে। এজন্য উপকূলীয় জনপদের মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন পার করছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে উপকূলের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। কিন্তু তাদের এ চিৎকার, আর্তনাদ সরকারের নীতিনির্ধারণী মহল পর্যন্ত পৌঁছেও পৌঁছাচ্ছে না। ফলে বারবার প্লাবিত হয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে। দেশের অনান্য অঞ্চলের থেকে উপকূলীয় জনপদের মানুষ কয়েক বছর পিছিয়ে যাচ্ছে। তাই তাদের দিকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন। উপকূলের এসব সংকট মোকাবিলায় উপকূলীয় বোর্ড গঠন করলে অনেক সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।
বর্ষা মৌসুম এলেই এ অঞ্চলের মানুষের হাহাকার শুরু হয়। ঘূর্ণিঝড়ের প্রভাব একটু পড়তেই ঘরবাড়ি ছেড়ে তাদের আশ্রয় নিতে হয় সাইক্লোন সেন্টারে। সেখানেও খাবার কিংবা স্বাস্থ্যসম্মত টয়লেটের সংকট লেগেই থাকে। এদিকে সারা বছর নিরাপদ খাবার পানি থেকে বঞ্চিত হয় তারা। সাধারণত উপকূলবর্তী বেশিরভাগ মানুষ পুকুরের পানি খেয়ে বেঁচে থাকে। কিন্তু ঘূর্ণিঝড় বা নদীর লোনাপানি বৃদ্ধি পাওয়ায় যখন পুকুর ডুবে যায় তখন তাদের খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। সরকার প্রতি বছর এ সংকট মোকাবিলায় নানা উদ্যোগ গ্রহণ করে। কিন্তু তা কোনোভাবেই ফলপ্রসূ হচ্ছে না। ফলে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প ভেস্তে যাচ্ছে। নানা সংকটের কথা বলে বছরের পর বছর পানি উন্নয়ন বোর্ড দিন পার করে দেয়। ভাঙন দিয়ে পানি ঢোকার পর তারা জিও বস্তা আর কয় কোদাল মাটি দিয়ে বেড়িবাঁধ সংস্কার করতে তোড়জোড় শুরু করে দেয়। কিন্তু বছর না পার হতেই সেই ভাঙা জায়গার আশপাশ দিয়ে আবার বাঁধে ভাঙন দেখা দেয়। এভাবে দায়সারা ফাটল সংস্কারের কাজ করে কোনোভাবেই উপকূলীয় জনপদ বাঁচিয়ে রাখা যাবে না। এজন্য জরুরি ভিত্তিতে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। পাশাপাশি উপকূলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সরকারকে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিগত দুই দশকে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদ। নদীর পানি বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বারবার ভেঙেছে উপকূল রক্ষায় নির্মিত বেড়িবাঁধ। এসব জনপদে আঘাতহানা

জন্মভূমি ডেস্ক February 23, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি
Next Article সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

By Correspondent 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?