By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টানা চতুর্থবার জয়লাভের মাধ্যমে শেখ হেলাল উদ্দীনের ডাবল হ্যাট্রিক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > টানা চতুর্থবার জয়লাভের মাধ্যমে শেখ হেলাল উদ্দীনের ডাবল হ্যাট্রিক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

টানা চতুর্থবার জয়লাভের মাধ্যমে শেখ হেলাল উদ্দীনের ডাবল হ্যাট্রিক

Last updated: 2024/01/09 at 5:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে টানা চতুর্থবার জয়লাভের মাধ্যমে শেখ হেলাল উদ্দীন ডাবল হ্যাট্রিক করেছেন। ১৯৯৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত এ পর্যন্ত তিনি ছয়বার সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে বাগেরহাট-১ আসনের প্রতিনিধিত্ব করছেন।
দলীয় সুত্রে জানা গেছে, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনে জয়লাভ করার পর আসনটি তিনি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের মাধ্যমে তারই চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
শেখ হেলাল উদ্দীন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এই আসনে ব্যপক উন্নয়ন ঘটেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও অবকাঠামোগত উন্নয়নের ফলে অত্র অঞ্চলের চিত্র বদলে গেছে। তার এই বলিষ্ঠ নেতৃত্বে আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে পরিনত হয়েছে। বিগত নির্বাচনগুলো বিশ্লেষন করলে দেখা যায় শেখ হেলালের প্রতিদ্বন্ধী প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন। কোন কোন ক্ষেত্রে প্রার্থীরা জামানতও হারিয়েছেন। শেখ হেলালের বিপক্ষে এবারও জামানত হারিয়েছেন প্রতিদ্বন্ধী প্রার্থীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারের ফলাফলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীন (নৌকা) পেয়েছেন ২,২৩৪২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙ্গল) তিনি পেয়েছে ৫২১০ ভোট। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর) ২৭৯৬, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ (আম) ২০৬২, তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান (সোনালী আঁশ) ১৭৮৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী (ডাব) ১১৭৫ ভোট পেয়েছে।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দীন সংসদ সদস্য নির্বাটিত হওয়ার পর অত্র অঞ্চলে ব্যপক উন্নয়ন হয়েছে। ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী এই তিন উপজেলা একসময় অবহেলিত জনপদ ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। ফকিরহাট উপজেলা বাংলাদেশের মধ্যে প্রথম স্মার্ট উপজেলার মর্যাদা পেয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটাররা এবারও শেখ হেলাল উদ্দীনকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
Next Article দেবহাটায় স্কুল ছাত্রের আত্মহত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?