By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টানা ৪০ দিনের বিধি-নিষেধের অবসান কাল থেকে সচল হচ্ছে খুলনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > টানা ৪০ দিনের বিধি-নিষেধের অবসান কাল থেকে সচল হচ্ছে খুলনা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

টানা ৪০ দিনের বিধি-নিষেধের অবসান কাল থেকে সচল হচ্ছে খুলনা

Last updated: 2021/08/09 at 10:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


মোঃ এজাজ আলী

মহামারী করোনর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর খুলনাসহ বিভাগের একাধিক জেলা হয়ে উঠে করোনার হট স্পট। যে কারণে গত ২২ জুন থেকে খুলনায় শুরু কঠোর লকডউন। এ সময় যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়াতে অঞ্চল ভিত্তিক কঠোর লকডাউন চলে। একপর্যায়ে সারাদেশে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করলে ১ জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়। খুলনায় আগে থেকে নেওয়া কঠোর লকডাউনের সঙ্গে যুক্ত হয় জাতীয়ভাবে নেওয়া কঠোর লকডাউনে। পরবর্তীতে পবিত্র ঈদুল আযহার কারণে সারাদেশে লকডাউন কিছুটা শিথিল করা হয় ২২ জুলাই পর্যন্ত। ঈদের পর ২৩ জুলাই থেকে আবার শুরু হয় কঠোর লকডাউন। যা আগামীকাল ১১ আগস্ট পর্যন্ত বলবত রয়েছে। ফলে খুলনায় স্থানীয় এবং জাতীয়ভাবে দুই দফায় ৪০ দিনের কঠোর লকডাউনে পড়ে। আগামীকাল বুধবার তা অবসান হতে চলেছে।
মন্ত্রী পরিষদ বিভাগ রোববার এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে ১১ আগস্ট থেকে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, যানবাহন,বিপণী বিতান ও দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে চালু করার অনুমতি দেওয়া হয়েছে। আর শিল্প কারখানা গত ১ আগস্ট থেকে থেকেই খোলা রয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে দফায় দফায় লকডাউনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দোকান বন্ধ থাকায় একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। অনেক ব্যবসায়ী জমা পুঁজি ভেঙ্গে খরচ করেছেন। ধার দেনা করে সচল রেখেছেন সংসারে চাকা। অবশেষে লকডাউনের শিথিলের খবরে ব্যবসায়ীদের চোখে মুখে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন উঁকি দিচ্ছে। কাল থেকে ব্যবসায়ীরা দীর্ঘ ঘরবন্দি থেকে ফিরে যাবেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে। এই স্বপ্নে বিভোর ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদন কেন্দ্র খোলার বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। গণ পরিবহনের ক্ষেত্রে প্রত্যেক এলাকার প্রতিদিন মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানের শর্ত দেওয়া হয়েছে। হোটেল-রোস্তোরাঁর ক্ষেত্রে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। করোনাভাইরাস মহামারীর দেড় বছরে এখনই সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই থেকে দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোরবানির ঈদের সময় নয় দিন তা শিথিল করা হয়েছিল। ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হলেও এর মধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এরপর ১ আগস্ট সব রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার অনুমতি মেলে। চলমান এই লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর কথা গত ৩ আগস্টের বৈঠক শেষে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সেদিনই তিনি বলেছিলেন, এক সপ্তাহ ব্যাপকভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালনার পর ১১ আগস্ট থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খুলবে। সীমিত পরিসরে রোটেশন করে যানবাহন চলবে। শনিবার থেকে শুরু হওয়া ছয় দিনের এই টিকাদান কর্মসূচিতে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৩২ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে মানুষের ব্যাপক সাড়া মেলায় তা ৩৫ লাখ ছাড়াবে বলে সংশ্লিষ্টদের ধারনা। কাজের প্রয়োজনে যারা বাড়ির বাইরে আসছে, তাদের টিকার অধিকার দেওয়া হচ্ছে জানিয়ে জন প্রশাসন প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন রোববার সাংবাদিকদের বলেন, যেহেতু দোকান পাট খুলতে হবে-সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে সেদিকে আমাদের জোর থাকবে। শনিবার থেকে গণ টিকা চালু করেছি, এটি ১২ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আমরা চাইব সবাই যেন মাস্ক পরে। আমরা টিকা কার্যক্রমের মধ্যে যারা দোকানদার, যাদের বাইরে যেতে হবে, মানুষের সঙ্গে মিশতে হয়, তাদের প্রায়োরিটি দিচ্ছি। ধাপে ধাপে আস্তে আস্তে সীমিত পরিসরে শিথিল করার চিন্তা আছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 9, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে শেষ ম্যাচেও বাংলাদেশের জয়
Next Article শেখ হাসিনার রাজনীতি থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার আহবান ওবায়দুল কাদেরের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 1 hour ago
জাতীয়

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?