By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টি-টোয়েন্টি ক্রিকেটে বিদায়ের ক্ষণ জানালেন ওয়ার্নার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > টি-টোয়েন্টি ক্রিকেটে বিদায়ের ক্ষণ জানালেন ওয়ার্নার
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

টি-টোয়েন্টি ক্রিকেটে বিদায়ের ক্ষণ জানালেন ওয়ার্নার

Last updated: 2024/02/14 at 2:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আগেই বলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালটাই অস্ট্রেলিয়ার হয়ে তার শেষ ওয়ানডে ম্যাচ। অজি ক্রিকেটের নির্ভরতার প্রতীক ওয়ার্নার এরপর বিদায় বলে দিয়েছেন ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টকেও। চলতি বছরই শেষ হয়েছে সেই অধ্যায়। মারকুটে ব্যাটার হিসেবে সারাবিশ্বেই খ্যাতি আছে ওয়ার্নারের। অজিদের হয়ে এখন খেলছেন শুধুমাত্র ওই টি-টোয়েন্টি ফরম্যাট।

ব্যাট হাতে ওয়ার্নার এখনও ফুরিয়ে যাননি সেটার প্রমাণ মিলল ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজে। গতকাল (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার হেরে যাওয়া ম্যাচেও খেললেন ৮১ রানের ঝকঝকে এক ইনিংস। এমনকি হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

তবে ওয়ার্নার জানালেন, দেশের মাটিতে এটাই ছিল শেষ। এরপর আর কখনোই অন্তত অস্ট্রেলিয়ার মাটিতে তাকে আর টি-টোয়েন্টি ম্যাচে দেখা যাবে না। এর পেছনে কারণও আছে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই যে অস্ট্রেলিয়ার জার্সি পাকাপাকিভাবে তুলে রাখবেন তিনিও। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের শেষ সিরিজেও তিনি হয়েছেন সিরিজসেরা। তখনই জানালেন নিজের অবসর পরিকল্পনার কথাটা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নারের কাছে জানতে চাওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না? উত্তরে বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’ ৩৭ বছরের ওয়ার্নার যে নতুন দিনের জন্য জায়গা ছেড়ে দিতে চান সেটা স্পষ্ট।

আরেক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট জানতে চেয়েছিলেন এটাই কি তবে নিজ দেশে ওয়ার্নারের শেষ ম্যাচ? উত্তরে ওয়ার্নার জানালেন, অবশ্যই। নিজের পরবর্তী পরিকল্পনা প্রকাশ করলেন এরপরেই, ‘নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে।’ বিশ্বকাপের আগে ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার জার্সিতে তাই আরেকবার দেখার সুযোগ আছে কেবল কিউইদের বিপক্ষে সিরিজে।

ওয়ার্নার আগেই ওয়ানডে আর টেস্টে বিদায় বলে দিয়েছিলেন। তবে সেই বিদায়েও রেখেছেন ফেরার আভাস। নিজেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রয়োজন হলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার ফিরে আসবেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে কৃষকদের দিল্লি অভিযান ঘিরে উত্তপ্ত
Next Article ২০২৫ সালের মধ্যে কুইক রেন্টাল বন্ধের প্রস্তাব সিপিডির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?