By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: টিএসসিতে ছাত্রলীগ, ছত্রভঙ্গ কোটা আন্দোলনকারীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > টিএসসিতে ছাত্রলীগ, ছত্রভঙ্গ কোটা আন্দোলনকারীরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

টিএসসিতে ছাত্রলীগ, ছত্রভঙ্গ কোটা আন্দোলনকারীরা

Last updated: 2024/07/15 at 5:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির। একই জায়গায় দুপুরে অবস্থান ছিল কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের৷ তবে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৫ জুলাই) বিকেল চারটার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় শোডাউন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে সম্মিলিতভাবে তারা রাজাকারবিরোধী স্লোগান দিচ্ছেন।

এদিকে লাগাতার হামলার পর ছত্রভঙ্গ হয়ে গেছেন আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছেন। টিএসসিতে অবস্থান নেওয়া নারী শিক্ষার্থীরাও নিজ নিজ হলে অবস্থান করছেন।

দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় ও বিভিন্ন স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ এই ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ।

সোমবার (১৫ জুলাই) বিকেল তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে সংঘর্ষের সূচনা হয়৷ পরে এই সংঘর্ষ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

বিজয় একাত্তর হলের নিচ তলার বেশির ভাগ গ্লাস ভেঙে ফেলা হয়৷ একই সময় আবাসিক হলটির নিচ তলায় রাখা চারটি মোটরসাইকেলে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এখানে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ আহত হননি।

এরপর সংঘর্ষ হয় আরও বেশ কয়েকটি আবাসিক হলে। এ সময় ছাত্রলীগ ও আন্দোলনকারী উভয়কেই লাঠি হাতে দেখা গেছে। অনেকেই আবার নিক্ষেপ করার জন্য ইট বহন করছিলেন।

সংঘর্ষ তীব্র আকার ধারণ করে ফুলার রোডে৷ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হন৷

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রলীগের নেতৃত্বে দেখা যায় ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। ঢাকা মহানগর উত্তর, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেয়।

তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ছাত্রলীগের এক নেতা বলেন, কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগেরই বেশি নেতা-কর্মী আহত হয়েছে। বিজয় ৭১ হলে ছাত্রলীগের নেতা-কর্মীদেরই জিম্মি করা হয়েছিল। ওপর থেকে জুতা মারা হয়েছিল সেটা আমাদের নয় কোটা আন্দোলনকারীদর। অনেকে আহত হয়েছে। অনেকের মাথা ফেটে গেছে।

তবে আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলনরত অন্ততঃ ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ইটপাটকেল নিক্ষেপ ও পেটানো হয়েছে। শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি চলছিল। এরমধ্যে উস্কানিমূলকভাবে ছাত্রলীগের নেতাকর্মীরাই আক্রমণ শুরু করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সামেক হাসপাতালের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
Next Article সাংবাদিক দাউদ হায়দার বাবুকে অভিনন্দন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 5 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 7 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?