By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল – বাণিজ্য উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল – বাণিজ্য উপদেষ্টা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল – বাণিজ্য উপদেষ্টা

Last updated: 2024/12/10 at 2:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবি থেকে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দিতে প্রতি বছর ৪,৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি প্রদান করা হয়। তবে কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। যাচাই-বাছাইয়ের পর কার্ডের সংখ্যা ৫৭ লাখে নামিয়ে আনা হয়েছে, যাতে সরকারি ভর্তুকি সঠিকভাবে ব্যবহার হয়।
কৃষি এবং শিল্পকে রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, “প্রান্তিক মানুষের কাছে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জমির স্বল্পতা থাকায় উৎপাদনশীলতা বাড়াতে হবে। ভবিষ্যতে ভূরাজনৈতিক সুবিধা অর্জনের ক্ষেত্রেও কৃষি বড় ভূমিকা রাখবে।”
গতকাল ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বাস্তবতার আলোকে সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রমজানে কোনো পণ্যের সংকট হবে না এবং মূল্য স্থিতিশীল থাকবে।”
বাণিজ্য উপদেষ্টা জানান, গত ১৫ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তাই আগামী প্রজন্মের জন্য এসব খাতে সংস্কার প্রয়োজন। তিনি আমদানি উদারীকরণের ওপর জোর দিয়ে বলেন, “সরবরাহ বাড়ানোর মাধ্যমে মূল্য কমানোর চেষ্টা চলছে। বিশেষ করে তেল ও চিনির বাজারে সরবরাহকারী প্রতিষ্ঠান খুব কম। এর মধ্যে একটি বড় প্রতিষ্ঠানের কর্ণধার দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং কয়েকটি ব্যাংকও ক্ষতির মুখে পড়েছে।” সরকারি উদ্যোগে সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সরকারের ভর্তুকি যেন প্রকৃতপক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে।”

সিনিয়র করেস্পন্ডেন্ট December 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বৈষম্যের শিকার ৭৫৪ কর্মকর্তাকে পদায়নের সুপারিশ
Next Article কেশবপুরে পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

দিঘলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

By Nayon Islam 6 hours ago
অর্থনীতিজাতীয়

শীর্ষ বাজারগুলোতেই কমেছে পোশাক রফতানি

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?