By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: টুঙ্গিপাড়ায় আশ্রয়ণ কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > টুঙ্গিপাড়ায় আশ্রয়ণ কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

টুঙ্গিপাড়ায় আশ্রয়ণ কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ

Last updated: 2024/01/14 at 2:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : হাড় কাঁপানো শীতের সকালে আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে  প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত ১৫০ টি শীতার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান শেখ আলী আহম্মেদ, ইউপি সদস্য মোমরেজ শেখ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীত নিবারণ বস্ত্র পেয়ে খুশি আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দারা।

আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা বৃদ্ধ আউয়াল খাঁ বলেন, প্যারালাইজড স্ত্রীকে নিয়ে আগে ছোট একটি টিনের ঘরে থাকতাম। এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকছি। কিন্তু গত কয়েকদিন ধরে যে শীত পড়েছে, তাতে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। শীতের সকালে হঠাৎ ইউএনও স্যার এসে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল দিয়েছেন।

এখন শীতের রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবো। এজন্য প্রধানমন্ত্রকে ধন্যবাদ জানাই।

ওই আশ্রয়ণ কেন্দ্রের আরেক বাসিন্দা বৃদ্ধা মরিয়াম বেগম বলেন, আমার কম্বল অথবা লেপ কেনার সামর্থ্য নাই। পুরনো কিছু কাথা জোড়া তালি দিয়ে সেলাই করে গায়ে দিয়েই শীত পার করছি। কিন্তু এতে আজকের জব্বর শীত নিরারণ করা সম্ভব ছিল না। আমাদের কষ্টের কথা জানতে পেরে ইউএনও সাহেব মোটা কম্বল দিয়েছেন। এ কম্বল দিয়ে শীত কাটিয়ে দিতে পারব।

আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা মনিকা বিশ্বাস বলেন, স্বামী ভ্যান চালিয়ে যা রোজগার করে, তা সংসার চালাতেই শেষ হয়ে যায়। কম্বল বা অন্য কিছু কেনার সামর্থ আমাদের নেই। তীব্র শীতের ঠান্ডায় ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্ট হচ্ছিল। আজ প্রধানমন্ত্রীর মোটা কম্বল পেয়েছি। ছেলে মেয়েদের নিয়ে এ কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাতে পারবো।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, আজ শুক্রবার গোপালগঞ্জের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । তীব্র শীতের সাথে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এ অবস্থায় আশ্রয়ণ কেন্দ্রের পরিবারগুলো খুবই কষ্ট পাচ্ছে বলে জানতে পারি। আজ সকালে সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত কম্বল উপহার দেই। শীতজুড়ে টুঙ্গিপাড়া উপজেলার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপান্তর থিয়েটার পরিচালক পান্নার পিতৃবিয়োগে শোক প্রকাশ
Next Article তীব্র শীতে আগুন পোহাতে দগ্ধ হয়ে হাসপাতালে অর্ধশতাধিক মানুষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানের শিক্ষা

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?