By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির বিকট শব্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির বিকট শব্দ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির বিকট শব্দ

Last updated: 2024/11/12 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত। সেই সংঘাতের আতঙ্ক এবার ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। কিছু দিন মর্টারশেল ও বিস্ফোরণের বিকট শব্দ না থাকলেও সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত আবার থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের লোকজন আতঙ্কে রয়েছে।

সাবারাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড (ইউপি) সদস্য আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবারাং ইউপি সদস্য আবদুস সালাম বলেন, রাতে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার ওপারে মিয়ানমারের মংডু শহরের উত্তর পাশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা বেলাল উদ্দিন ও কবির আহমেদ বলেন, সোমবার রাত থেকে মিয়ানমার সীমান্তে বিকট শব্দে এপারের মাটি কেঁপে উঠেছে। এতে ভীতিও আতঙ্কে মধ্যে রয়েছি আমরা।

সাবারাং নয়াপাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।

এই বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টেকনাফ ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, জনপ্রতিনিধিরা সীমান্তের বিভিন্ন এলাকায় গোলাগুলি-বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশকে ধাক্কা দিলো আফগানিস্তান
Next Article বিয়েতে ‘রাজি না হওয়ায়’ অপহৃত সেই তরুণের মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 50 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 13 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?