By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয় : এফবিআই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয় : এফবিআই
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয় : এফবিআই

Last updated: 2024/07/14 at 12:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশে গুলি চালানোর ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ বলে অভিহিত করেছে এফবিআই। হামলার পর স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভানিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির কর্মকর্তারা। খবর সিএনএনের।

এদিন সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার কাউন্টিতে সমাবেশে চালানো এ হামলায় ৭৮ বছর বয়সী ট্রাম্পের মুখ রক্তাক্ত হয়ে যায়। এরপর এই প্রেসিডেন্ট প্রার্থীকে দ্রুত নির্বাচনি সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, ‘আজ সন্ধ্যায় আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হামলাটি একটি হত্যাচেষ্টা। এটি এখনও সক্রিয় অপরাধস্থল।’

কেভিন রোজেক বলেন, ‘যে ব্যক্তিটি হামলা করেছে এবং কেন এটি করেছে, তার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা শনাক্তের জন্য মরিয়াভাবে কাজ করছেন কর্মকর্তারা।’

এফবিআই সারা দেশ থেকে তদন্তকারী এজেন্ট, প্রমাণ সংগ্রহের দল এবং অন্যান্য কর্মীদের মোতায়েন করেছে বলে জানান কেভিন রোজেক।

Advertisement

এফবিআইয়ের এই কর্মকর্তা বলেন, সংবাদ সম্মেলনে সংস্থাটি বন্দুকধারীর পরিচয় নিশ্চিত হওয়ার কাছাকাছি রয়েছে। তবে এই মুহূর্তে তার নাম প্রকাশ করবে না।

কর্তৃপক্ষ বলেছে, সন্দেহভাজন ব্যক্তির কাছে তার কোনো পরিচয়পত্র নেই, এতে তার পরিচয় শনাক্তের প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হচ্ছে।

রোজেক বলেন, তারা বায়োমেট্রিক নিশ্চিতকরণের পাশাপাশি বন্দুকধারীর ডিএনএ পরীক্ষা করে দেখছেন এবং ছবি মিলিয়ে দেখছেন। এফবিআই এখনও গুলি চালানোর কারণ উদঘাটন করতে পারেনি। তবে এখন আর কোনো হুমকি নেই।

বোমা ক্লিয়ারিং সরঞ্জামগ ‘অত্যন্ত সতর্কতার’ সঙ্গে বন্দুক হামলার স্থলে মোতায়েন করা হয়েছে বলে জানান এফবিআইয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, প্রচুর সতর্কতার সঙ্গে বোমা ক্লিয়ারিং সরঞ্জাম ব্যবহার করে হামলাকারী যেখানে ছিল, তার চারপাশে সন্দেহজনক বস্তুগুলো সরিয়ে তদন্তকারীদের জন্য ঘটনাস্থল নিরাপদ করা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সমাবেশে অংশ নেওয়া একজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বিভেনস বলেন, তিনজনই প্রাপ্তবয়স্ক পুরুষ। আমরা তাদের পরিবারের সদস্যদের জানিয়েছি, কিন্তু তাদের অন্যান্য স্বজনদের জানানোর সুযোগ হয়নি। বিক্ষিপ্তভাবে গুলি চালানো হয় এবং ভিড়ের মধ্যে শুধু একটি স্থানে আঘাত করেনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোলাগুলির এ ঘটনায় ভুক্তভোগীদের চিহ্নিত করা হয়েছে। তবে তাদের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হবে না।

হামলাকারীকে শনাক্ত করতে দেরি হওয়ার কারণ সম্পর্কে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশ লেফটেন্যান্ট কর্নেল জর্জ বিভেনস বলেন, ‘আমরা একজন বন্দুকধারীকে অস্থায়ীভাবে চিহ্নিত করেছি, কিন্তু আমরা এখানে থেমে থাকছি না। আমরা বহু তথ্য অনুসরণ করছি। আমরা এই বিষয়ে চূড়ান্তভাবে জানাতে কিছুটা সময় লাগবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিকরগাছায় নারীকে ছুরিকাঘাতে হত্যা
Next Article ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?