By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ট্রাম্পের জয়ে জার্মানির ‘দুঃস্বপ্ন’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ট্রাম্পের জয়ে জার্মানির ‘দুঃস্বপ্ন’
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ট্রাম্পের জয়ে জার্মানির ‘দুঃস্বপ্ন’

Last updated: 2024/11/08 at 3:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান সরকার একটি দুঃস্বপ্নের মধ্যে সময় কাটাচ্ছে। দেশটি আশা করেছিল, কমালা হ্যারিস জিতবেন এবং জো বাইডেনের পদাঙ্ক অনুসরণ করে ট্রান্সআটলান্টিক এবং বহুপাক্ষিক সহায়তার ঐতিহ্যকে ধরে রাখবেন।
অবশ্য ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর সেই আশা দ্রুতই উবে গেছে।
জার্মান সরকার এখন অপ্রস্তুত। জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনস এর হেনিং হফ মনে করেন, “ডেমোক্র্যাটদের ওপর সম্পূর্ণরূপে নির্ভর করা একটি ভুল ছিল। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চ্যান্সেলর যে বিশেষ সম্পর্ক গড়ে তুলেছিলেন তা সম্ভবত একটু বেশিই একমুখী ছিল। ট্রাম্প শিবিরের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি, এই সত্যটি এখন তাকে পীড়িত করবে।”
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার স্মৃতি এখনও বার্লিনের কাছে খুব স্পষ্ট। এ সময় ট্রাম্প ন্যাটোর ওপর আস্থাহীনতা প্রকাশ করেন এবং জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দেন। জার্মানি এবং ন্যাটোভুক্ত অন্য দেশগুলোকে নিজস্ব প্রতিরক্ষায় যথেষ্ট অবদান না রেখে মার্কিন সামরিক সুরক্ষা থেকে উপকৃত হওয়ার সমালোচনা করেছিলেন ট্রাম্প।

হেনিং হফ মনে করেন, জার্মান সরকারের জন্য এখন গুরুত্বপূর্ণ ‘ব্যর্থতাগুলো কাটিয়ে ওঠা’৷ তিনি বলেন, “ইউরোপীয়রা, বিশেষ করে জার্মানরা যে তাদের প্রতিরক্ষার বৃহত্তর ভার বহন করার জন্য সত্যিই প্রস্তুত তা দেখানোর জন্য একটি আরও শক্তিশালী সংকেত প্রয়োজন। যদি আমরা নিজেরা ঝগড়া করতে থাকি এবং তর্ক করতে থাকি তাহলে আমরা ওয়াশিংটনে কাউকে প্রভাবিত করতে পারব না, ট্রাম্পের অধীনে তো অবশ্যই নয়।”

ইউক্রেনে কী হবে?
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে ইউক্রেনের যুদ্ধেই সবচেয়ে বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মান সরকারের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের কী হবে? সর্বোপরি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী এবং আর্থিক সহায়তাকারী।

প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস দুজনেই ইউক্রেনের জন্য “যতদিন প্রয়োজন ততদিন” সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দ্রুত সমাপ্তি আনতে চান বলে জানিয়েছেন। এর অর্থ সম্ভবত রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের বড় অংশ ছেড়ে দিতে বাধ্য হবে ইউক্রেন।

তবে নির্বাচনের আগেও ট্রাম্পের অধীনে মার্কিন ইউক্রেন নীতি আসলে কেমন হবে, এর উত্তরে নিরাপত্তা বিশেষজ্ঞ নিকো লাংগে বলেছিলেন, “আমরা জানি না।” তিনি বলেছিলেন, “আমরা বলতে পারি না যে ডোনাল্ড ট্রাম্প জিতলে, তিনি ইউক্রেনকে বিক্রি করে দেবেন। ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা হল যে তিনি সত্যিই অনুমানযোগ্য নন।”

ট্রাম্প যদি ইউক্রেনের সার্বভৌমত্বের বিনিময়েই যুদ্ধের অবসান ঘটিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চান। বার্লিন এটিকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করতে পারে বলে মনে করেন হেনিং হফ। তিনি মনে করেন, এর ফলে জার্মানি বলতে পারে, “আমরা চাই আরও কিছু করতে, কিন্তু, আমেরিকানরা!”

জার্মানির জন্য ট্রাম্পের আগের আমল একটি খারাপ উদাহরণ
জার্মান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো জলবায়ু অ্যাকশন। জার্মানি কার্বন নিরপেক্ষ হতে চায় এবং তার জ্বালানির উৎসের পুনর্গঠন করে সমগ্র অর্থনীতিকে কার্বন নিরপেক্ষ করতে চায়। বাইডেন-হ্যারিস প্রশাসন এই ইস্যুতে জার্মানির শক্তিশালী মিত্র ছিল।

নির্বাচনে ট্রাম্পের জয়ের ফলে যুক্তরাষ্ট্র জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কার্বন নির্গমন সীমিত করার জন্য আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক নিয়মগুলো ব্যবহার করে চাপ প্রয়োগ করা জার্মান সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠবে।

ডোনাল্ড ট্রাম্প জার্মানিকে বরাবরই একটি খারাপ উদাহরণ হিসাবে বিবেচনা করে এসেছেন। ২০১৬ সালে তৎকালীন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের শরণার্থীদের স্বাগত জানানোর নীতি বা এখন কয়লা, তেল এবং পারমাণবিক শক্তির পরিবর্তে পুনর্নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভর করা নীতি, কোনোটিই ট্রাম্পের পছন্দের নয়। কীভাবে তিনি কাজগুলো করবেন না তার উদাহরণ হিসাবে তিনি জার্মানিকে উপস্থাপন করেন।

নিরাপত্তা, বাণিজ্য এবং জলবায়ুর মতো ইস্যুতে এখন জার্মান সরকারকে ট্রাম্পের মতো প্রেসিডেন্টের সঙ্গে লড়াই করতে হবে। হেনিং হফ মনে করেন, “আমি এরই মধ্যে উদ্বিগ্ন যে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির মেয়াদ থেকে আমরা যা জেনেছি, তার কিছু কিছু আবার পুনরাবৃত্তি হবে। জার্মানির ওপর চাপ, জার্মানির প্রতি বিদ্বেষ, এগুলো দূর হয়নি।”

জানুয়ারিতে অভিষেক হওয়ার পর প্রথম ট্রান্সআটলান্টিক বৈঠকগুলোতে ট্রাম্প কী করেন, সেটা দেখা বাকি রয়েছে। ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময়, সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার একবার ট্রাম্পকে বর্ণনা করার জন্য অনেকটা অকূটনৈতিক শব্দ “ঘৃণা প্রচারক” ব্যবহার করেছিলেন। এখনও অবধি অবশ্য, স্টাইনমায়ারকে জার্মানিতে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর মোকাবিলা করতে হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় সরকারি খাস জমি বিক্রিয় করার অভিযোগ
Next Article ফকিরহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?