By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঠিকাদারের খামখেয়ালীপনা: বটিয়াঘাটার বিরাটঘাট থেকে ভান্ডারকোটগামী রাস্তা অচল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ঠিকাদারের খামখেয়ালীপনা: বটিয়াঘাটার বিরাটঘাট থেকে ভান্ডারকোটগামী রাস্তা অচল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ঠিকাদারের খামখেয়ালীপনা: বটিয়াঘাটার বিরাটঘাট থেকে ভান্ডারকোটগামী রাস্তা অচল

Last updated: 2023/03/30 at 11:35 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ : খুলনার বটিয়াঘাটা উপজেলার সাথে সংযুক্ত বিরাট খেয়াঘাট থেকে ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ গামী ৮ কিলোমিটার রাস্তা দীর্ঘ ১৪ মাস খুড়ে ফেলে রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালী ব্যক্তি ঠিকাদার হওয়ায় উপজেলা প্রশাসন চাপ সৃষ্টি করতে পারছে না। ফলে বটিয়াঘাটার পূর্ব পারের তিন ইউনিয়নসহ ফকিরহাট উপজেলার মানুষও প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে।

ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, ভালো রাস্তা খুড়ে নষ্ট করে ফেলা হয়েছে। এখন ভ্যান চালাতে খুবই কষ্ট হয়। প্রায়ই নষ্ট হয়ে যায়। বর্ষাকাল এলে এ রাস্তা দিয়ে কোন ভাবেই চলাচল করা যাবে না। রাস্তা খুড়ে এভাবে কেন ফেলে রাখা হয়েছে জানিনা।

রাস্তার দুপাশে বসবাসকারীদের অভিযোগ ভালো রাস্তা খুড়ে চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। প্রচন্ড ধুলায় সমস্ত ঘর-বাড়ি নোংরা হয়ে থাকে। ধুলার কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অনেকের শ^াসকষ্ট দেখা দিয়েছে।

রাস্তা সংস্কারের নামে ঠিকাদারের খামখেয়ালীপনায় দুর্ভোগের শিকার বিভিন্ন সচেতন মানুষ উপজেলা চেয়ারম্যানের নিকট অভিযোগ করেন। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, মানুষের দুর্ভোগ দুর্দশা দেখাই জনপ্রতিনিধিদের দায়িত্ব। বটিয়াঘাটা উপজেলার পূর্বপারে ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা, আমীরপুর ইউনিয়নসহ ফরিকরহাট উপজেলার বিশেষ করে শুভদিয়া, দিয়াপাড়া এলাকার মানুষও এ পথে যাতায়াত করে থাকেন। রাস্তাটি সংস্কারের নামে এভাবে ফেলে রাখা মোটেই ঠিক নয়। তিনি বলেন, উপজেলা ইঞ্জিনিয়রকে বলা হয়েছে দ্রুত রাস্তার কাজ শেষ করতে।

এব্যপারে উপজেলা প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ বলেন, ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সংস্কারাধীন এ রাস্তার কাজ ৩০ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ ছিল। তিনি বলেন, ঠিকাদারকে আবারও নির্দেশ দেয়া হয়েছে দ্রুত রাস্তার কাজ শেষ করতে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন ওয়াজেদ আলী
Next Article শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
খুলনা

খুলনা প্রেসক্লাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
খুলনা

খুলনা প্রেসক্লাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?