By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পানি ঠেকাও, ফুলতলা বাঁচাও শ্লোগানে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > পানি ঠেকাও, ফুলতলা বাঁচাও শ্লোগানে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
Uncategorized

পানি ঠেকাও, ফুলতলা বাঁচাও শ্লোগানে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

Last updated: 2021/04/25 at 11:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ফুলতলা প্রতিনিধি

রক্ত দেব তো পানি দেব না, পানি ঠেকাও, ফুলতলা বাঁচাও শ্লোগান নিয়ে খুলনা ওয়াশা কর্তৃক ফুলতলার ভূগর্ভস্থ সুপেয় পানি উত্তোলন করার প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১ টায় ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন ও আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দের দপ্তরে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক ও পানি ও পরিবেশ রক্ষা কমিটির আহবায়ক কমরেড আনসার আলী মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য সচিব সরদার শাহাবুদ্দিন জিপপী, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো: আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ–সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ মনিরুল ইসলাম, সহকারী অধ্যপক গৌতম কুন্ডু প্রমুখ।

স্বারকলিপিতে উল্লেখ করা হয় কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন ২০১৮ ও ১৯৮৩ সালের আন্তর্জাতিক আইনকে লঙ্ঘণ করে ওয়াসা কর্তৃক খুলনা নগরবাসীকে সুপেয় পানি সরবরাহ করার জন্য ফুলতলার বিভিন্ন স্থানে ২৫ টি বুস্টার পাম্প স্থপনের মাধ্যমে প্রতিদিন কমপক্ষে ১ কোটি লিটার পনি উত্তোলন শুরু করেছে। বর্তমানে করোনাকালীণ সময়ের লকডাউনকে কাজে লাগিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপনের মাধ্যমে এই ষড়যন্ত্রে মেতে উঠেছে খুলনা ওয়াশা।

স্মারকলিপিতে আরও বলা হয় ফুলতলা থেকে উল্লেখিত পানি উত্তোলন করা হলে অত্র এলাকার পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাবে এবং পানি পাওয়া যাবে না অগভীর নলকুপ থেকে। ফলে ক্ষতিগ্রস্ত হবে অত্র অঞ্চলের নার্সারী, মৎস্য খামার, চিংড়ি ঘের, ধানসহ বিভিন্ন ফসলের আবাদ। অতি সত্ত¡র ওয়াশা কর্তৃক ফুলতলার ভূগর্ভস্থ পানি নেওয়া বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেন ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিবৃতি অব্যাহত
Next Article পাইকগাছায় অজ্ঞাত যুবকের ঝুলন্তলাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
মহানগর

নগরীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খুন

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 4 days ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?