By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারও হয়: আইনমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারও হয়: আইনমন্ত্রী
জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারও হয়: আইনমন্ত্রী

Last updated: 2023/01/29 at 12:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আইন হলে তার কিছু অপব্যবহার হয় বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। শনিবার (২৮ জানুয়ারি) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ডিজিটাল সমাজ: রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় ডিজিটাল নিরাপত্তা আইনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। যে কারণে এই আইন করা হয়েছে, তা কেউ বলে না। শুধু বলা হয় বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার জন্য এ আইন করা হয়েছে। যা মোটেও সঠিক নয়। আইন হলে তার কিছু অপব্যবহার হয়, এটা স্বাভাবিক এ কথা স্মরণ করিয়ে দিয়ে আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে পাশ কাটিয়ে কীভাবে অপরাধ করা যায়, সে ব্যাপারেও চেষ্টা হবে। কারণ অপরাধীরা সবসময় একধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। পুলিশ ও আইনপ্রণেতাদের এখন প্রকৃত অপরাধীদের থেকে দুই ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে হবে।

উপাত্ত (ডেটা) সুরক্ষা আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইন প্রণয়ন করার আগে অংশীজনদের সঙ্গে কোনো পরামর্শ করা হতো না। এখন অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে আইন তৈরি করা হয়। অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা ও পরামর্শ করেই উপাত্ত সুরক্ষা আইন করা হবে। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। ‘এখন আমরা গ্লোবাল সিটিজেন হয়েছি। আবার বর্তমানের অনেক অপরাধ ট্রান্স বর্ডার (আন্তঃসীমান্ত) হয়েছে। এসব অপরাধকে মোকাবিলা করার জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশ এই আইন প্রণয়ন করেছে,’ যোগ করেন মন্ত্রী। সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, ডিএমপির এডিসি নাজমুল ইসলাম, আইসিটি বিষয়ক সাংবাদিক রাশেদ মেহেদী প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপনস টিমের (সিআইআরটি) প্রকল্প পরিচালক তারেক এম বরকত উল্লাহ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সড়ক পরিবহন আইন শিগগিরই সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article পদত্যাগ করুন, না হলে পালানোর সুযোগ পাবেন না: মির্জা ফখরুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বাগেরহাট

রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
জাতীয়

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
জাতীয়

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?