By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডিজিটাল প্রতারণার ফাঁদ রুখতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > ডিজিটাল প্রতারণার ফাঁদ রুখতে হবে
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

ডিজিটাল প্রতারণার ফাঁদ রুখতে হবে

Last updated: 2023/09/01 at 2:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

প্রতারণার ফাঁদে পা দিয়ে দেশে সহজসরল মানুষের সর্বস্বান্ত হওয়ার নজির নতুন নয়। নিকট অতীতেও নানা উপায়ে প্রতারকচক্র সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়ে হাওয়া হয়ে গেছে। যুবক, ডেসটিনি কিংবা ইভ্যালির মতো ঘটনা সংবাদমাধ্যমের কল্যাণে আলোচিত হলেও কিছু মানুষ বারবার একই পথে হাঁটেন।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তিকে অপব্যবহার করে প্রতারক চক্রও সক্রিয় রয়েছে প্রতারণায়। অনলাইনে মানুষ নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। সর্বশেষ দুবাইভিত্তিক এমএলএম কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জে (এমটিএফই) বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন দেশের লাখো মানুষ। যারা দ্রুত আয় করার স্বপ্ন নিয়ে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, তারা এখন হা-হুতাশ করছেন। যুবক, ডেসটিনি, ইউনিপেটুইউর মতো প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের পর এমএলএম নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। অতিলোভে মানুষ এসব খাতে বিনিয়োগ করে সর্বস্বান্ত হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, এমএলএম ব্যবসা পরিচালনা এবং ক্রিপ্টো কারেন্সিতে লেনদেন অবৈধ ও নিষিদ্ধ। সমবায় মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না মাল্টিপারপাসের নামে প্রতারণা। রীতিমতো আইন পাস করেও প্রতারণামূলক এ বাণিজ্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। ২০০৬ সালে যুবক ২ হাজার ৬০০ কোটি, ২০১১ সালে ইউনিপেটুইউ ৬ হাজার কোটি আত্মসাৎ করে উধাও হয়ে যায়। বর্তমানে নতুন কৌশলে ভার্চুয়াল পঞ্জি স্কিম বা এমএলএম পদ্ধতিতে প্রতারণা চলছে। সর্বশেষ অ্যাপসভিত্তিক এমএলএম স্কিম এমটিএফইর ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন দেশ-বিদেশের লাখ লাখ মানুষ। দেশ থেকেই কয়েক হাজার কোটি টাকা চলে গেছে এই অ্যাপসের মাধ্যমে। প্রায় ১১ হাজার কোটি টাকার মতো পাচার হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক বা সাইবার পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। এমটিএফইর প্রতারণার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক ইউনিট কাজ করছে। পাশাপাশি এ বিষয়ে ডিবি এবং সিআইডিও কাজ করছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তদন্তকাজ? দুঃখজনক বাস্তবতা হলো ডেসটিনি, যুবক, ইভ্যালি, ই-অরেঞ্জের পর ই-কমার্সভিত্তিক কোম্পানিগুলোর একের পর এক প্রতারণার ঘটনা সামনে আসায় দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। ই-কমার্সভিত্তিক বড় ধরনের প্রতারণার অভিযোগে ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। তদন্তের দীর্ঘসূত্রতায় ঘুরপাক খাচ্ছে মামলার অগ্রগতি। আমরা চাই দ্রুত তদন্ত শেষ করে এসব মামলার নিষ্পত্তি হোক। অবৈধ অনলাইন গ্যাম্বলিং ক্রিপ্টো ট্রেডিং করা এমটিএফই অর্থ আত্মসাতের পথ মূলত ডিজিটাল পেমেন্টেই ত্বরান্বিত হয়েছে বলে মনে করেন আর্থিক অপরাধ বিশেষজ্ঞরা। পাশাপাশি আগাম আর্থিক অপরাধ শনাক্তে দেশে মজবুত ভিত্তি গড়ে না ওঠাকেও দায়ী করছেন তারা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই প্ল্যাটফর্মটি নিয়ে সতর্কতা জানিয়ে এলেও মানুষ লোভের ফাঁদে পড়ে এখানে টাকা দিচ্ছিল। ডিজিটাল যুগে গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে খোলা হচ্ছে নানা রকম অনলাইন শপ, অনলাইন ব্যাংকিং। যারা এর সুযোগ নিয়ে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনস্বার্থ চিন্তা করতে হবে। সরকারের সাইবার সিকিউরিটিকে আরো বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। আগামীতে কেউ যাতে অনলাইন প্রতারণার শিকার না হয়, এমন প্রত্যাশা রাখছি সরকারের কাছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় ডিস লাইনে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু
Next Article চীন-আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেও কিছু করতে পারেনি : কেসিসি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 seconds ago
খুলনামহানগর

‎খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন নেতৃত্বে: সাব্বির,ওমর, সম্রাট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগর

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?