By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ

Last updated: 2025/09/24 at 5:54 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : চলতি মৌসুমে অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ করেছেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের মোঃ হাবিবুর রহমানসহ অনেক কৃষক। আবহাওয়া ভালো ও জমি চাষের উপযোগী হওয়ায় শিমের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় শিম চাষ করে তারা উল্লেখযোগ্য লাভ করেছেন।
শিম চাষী হাবিবুর রহমান এবারে প্রায় ৩০-৩৫ শতাংশ জমিতে উচ্চফলনশীল জাতের শিম চাষ করেছেন। ২ সেপ্টেম্বর বিকালে সরেজমিনে দেখা যায়, তার চাষ করা জমির আনাচে-কানাচে গাছগুলো থোকায় থোকায় শিমে ভরে গেছে।
হাবিবুর রহমান জানান, তিনি প্রতি বছর বিভিন্ন জাতের সবজি চাষ করেন। এবারে তিনি বারি জাতের শিম চাষ করেছেন। প্রতি বছর শ্রাবণ মাসের শেষে অথবা ভাদ্র মাসের প্রথম দিকে ওই জমিতে শীতকালীন আগাম জাতের শিম লাগান তিনি। ভালো ফলনের জন্য গাছের যত্ন নিচ্ছেন বলে জানান। এছাড়াও এলাকার কৃষি অফিসের পরামর্শ নেন তিনি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষেতজুড়ে শিম গাছে ফুল এসেছে এবং তিনি আশা করছেন কাঙ্ক্ষিত ফসল হবে।
খর্নিয়া ইউনিয়নের টিপনার শেখ জাহাঙ্গীর আলম ও খালেক গাজীও এই জাতের শিম লাগিয়েছেন। তারা জানান, শিম চাষে শ্রমিক খরচ, সুতা, কীটনাশক, পানি, সারসহ প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘা জমিতে এক লাখ টাকার বেশি বিক্রি করা সম্ভব।
একই গ্রামের শিম চাষী শিক্ষক শেখ মাহতাব হোসেন জানান, চলতি মৌসুমে লীজ ঘেরের আইলের জমিতে বারি-১ জাতের শিম চাষ করেছেন। ফুল ভালো দেখা যাচ্ছে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে সপ্তাহে দুইবার ৪ থেকে ৫ মণ করে শিম উত্তোলন করতে পারবেন। আগাম শিমের ভালো বাজারদর পাওয়ায় শিম চাষ করে তিনি এখন অনেক স্বাবলম্বী। বর্তমানে সব ধরনের সবজির বাজার দর অনেক ভালো। এমন অবস্থা চলমান থাকলে এবং আবহাওয়া ভালো থাকলে শিম চাষ করে আরও বেশি লাভ সম্ভব হবে বলে আশা করেন তিনি।
তার সাফল্য দেখে অনেকেই শিম চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম জানান, শিম চাষ বাংলাদেশে একটি বিপ্লব ঘটিয়েছে। এখন বছরজুড়ে কৃষকরা শিম চাষ করছেন। শিম বাংলাদেশের একটি প্রাচীন সবজি, ফলে কৃষকের কাছে এটি গুরুত্বপূর্ণ। দাম ভালো থাকায় কৃষকরা এতে অনেক লাভবান হচ্ছে। তিনি আরও বলেন, এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ওইসব এলাকায় ব্যাপক সবজি চাষ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। আগাম জাতের শিম এলাকার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। এবার খুলনা জেলায় প্রায় ৫৪০ হেক্টর জমিতে শীতকালীন আগাম বিভিন্ন জাতের শিম চাষ হয়েছে।
ডুমুরিয়ার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইন্সাদ ইবনে আমিন বলেন, চলতি মৌসুমে অত্র উপজেলায় প্রায় ২৪০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় ৩১৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আগাম শিম আবাদ হয়েছে। বাজারে সবজির দাম ভালো পাওয়ায় আগাম সবজি চাষে ঝুঁকছেন বেশিরভাগ চাষী।

জন্মভূমি ডেস্ক September 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাসিনা পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় ‘নভেম্বরের মধ্যে’
Next Article ফকিরহাট গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 2 hours ago
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?