By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল গ্রেফতার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল গ্রেফতার

Last updated: 2025/03/05 at 6:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শীর্ষ চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল বিশ্বাস(৫১) ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার বিকালে খুলনা নুরনগর এলাকা থেকে কেএমপি’র ডিবি পুলিশ তাকে আটক করে। শিমুলের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধে ডুমুরিয়া থানায় ১০টি মামলা রয়েছে। এদিন খুলনার কাস্টম ঘাট এলাকায় বিএনপি নেতার এক বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, খুলনা মেট্রোপলিটন (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আবু হেনা ও অসিত বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা নগরীর নুরনগর পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালিয়ে ডুমুরিয়া অঞ্চলের শীর্ষ চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল বিশ্বাসকে আটক করে। পরদিন (বুধবার) সকালে খুলনার মুন্সিপাড়া কাস্টমঘাট এলাকায় বিএনপি নেতার বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে জেল হাজতে প্রেরণ করা হয়। ওই মামলায় সে সন্দিগ্ধ আসামী। শিমুল বিশ্বাস ডুমুরিয়া উপজেলার দক্ষিনডুমুরিয়া গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে। এ বিষয় খুলনা মেট্রোপলিটন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, শিমুলের বিরুদ্ধে চাঁদাবাজি, ভুমিদস্যু, ছিনতাই, দখলবাজিসহ নানা অপরাধে ডুমুরিয়া থানায় ১০টি মামলা আছে। কাস্টমঘাট এলাকায় বিএনপি নেতার বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে শিমুল বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের নাম ভাঙ্গিয়ে ডুমুরিয়া অঞ্চলে ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই গা ছম ছম করা সব অপরাধ করেও ধরা ছোঁয়ার বাইরে ছিলো সে। তার হাতে জীবন নাশের হুমকী থেকে বাদ পড়েনি সাংবাদিকরাও।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় প্রধান শিক্ষক কৃষ্ণা রাণী’র অকাল বিদায়
Next Article বটিয়াঘাটা বিরাট খেয়াঘাট সংস্কার অভাবে দুর্ভোগ চরমে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?