By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় চিংড়ি চাষে বিপুল সম্ভাবনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় চিংড়ি চাষে বিপুল সম্ভাবনা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় চিংড়ি চাষে বিপুল সম্ভাবনা

Last updated: 2023/06/05 at 12:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার খর্নিয়াই উনিয়ানের টিপনা গ্রাম এখন মডেল-৩৯ নামে পরিচিত হয়ে উঠেছে। এই পরিচিতি এসেছে, চিংড়ি চাষ করে। মূলত মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কাজের সফলতার সর্বশেষ সাফল্য কাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ। এর ফলে অধিকাংশ মৎস্য চাষি সনাতন পদ্ধতির বদলে, ক্লাস্টার পদ্ধতিতে ঝুঁকে পড়ছেন। তাতে চিংড়ি উৎপাদন যেমন বাড়ছে, তেমনি পাওয়া যাচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ। একই সঙ্গে পরিবেশেরও কোনো ধরনের ক্ষতি হচ্ছে না। আগে সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করার ফলে উৎপাদন যেমন কম হচ্ছিল, তেমনি নিয়মিতভাবেই লেগে থাকত রোগবালাই। যে কারণে চিংড়ি চাষে লোকসানের মুখে পড়তেন চাষিরা। সেই তাদের মধ্যে চিংড়ি চাষে অনীহা বাড়তে থাকে। এমন অবস্থাতেই এগিয়ে আসে। টিপনা এলাকার ২৫ জন চাষিকে নিয়ে তৈরি করেন, কাস্টার বা দল। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার আর্থিক সহযোগিতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এসটিডিএফ প্রকল্পের মাধ্যমে ওয়ার্ল্ড ফিশের সহযোগিতায় এই অঞ্চলের ২টি ক্লাস্টারে ৫০ জন চাষিকে একত্রিত করে, সনাতন পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির সমন্বয়ে লাভজনক ও নিরাপন চিংড়ি চাষের কলাকৌশল শেখানো হয়। ফলে অল্পদিনেই চাষিরা দেখতে পান লাভের মুখ। রুমেই তাদের মধ্যে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাগে ব্যাপক উৎসাহ অন্যদিকে, সাসটেনেবব কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারি প্রকল্পের আওতাধীন গঠিত ৩০০ ক্লাস্টারের সাড়ে সাত হাজার চিংড়ি চাষি নিরে মধ্যেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

চিংড়ি চাষের আশা ক্লাস্টার পদ্ধতি সংবাদের মাধ্যমে জানা যাচ্ছে, সনাতন পদ্ধতিতে বেশ কয়েক বছর ধরে চিংড়িভাগে লাভের মুখ দেখতে পারছেন না অধিকাংশ চাষি। জলবায়ুর প্রভাব, রোগবালাইসহ নানাবিধ কারণে উৎপাদনের আগে চিংড়ি মারা যাওয়ায় ক্রমাগত লোকসানে আর্থিক বিপর্যয়ে পড়েছেন দক্ষিণাঞ্চলের কয়েক লাখ চাষি। চিংড়ি চাষিরা যখন হতাশায় দিন পার করছে, ঠিক তখনই মৎস্য অধিদপ্তর তাদের সংগঠিত করে দেখিয়েছে নতুন সম্ভাবনা ও আশার আলো।

সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মাছ চাষিদের সুসংগঠিত করে ৩০০ ক্লাস্টারকে প্রকল্পভূক্ত করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে রয়েছে ২৫টি ঘের। সেসব ঘেরের আয়তন ৩০ থেকে ১৫০ শতক। প্রকল্পের নির্দেশনা অনুযায়ী দের প্রস্তুতির পর কাস্টারগুলোকে ম্যাচিং প্ল্যান্ট (আর্থিক অনুদান) পাওয়ার জন্য আবেদন করতে বলা হয়। ক্লাস্টারভুক চাষিদের একর (১০০ শতক) প্রতি অফেরতযোগ্য ৮১ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। যে অনুদান নিয়ে তারা খনন ও রাস্তা নির্মাণ কালে পোনা মজুদ, ঘের প্রস্তুত, গুড অ্যাকোয়া প্র্যাকটিস, বিদ্যুৎ সংযোগ, অফিস কক্ষ নির্মাণ, প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ যাবতীয় খরচ মেটাবেন।

এখন অনুদান পাওয়া ক্লাস্টারগুলো ভালো উৎপাদনের স্বপ্ন নিয়ে পোনা মজুদের প্রস্তুতি নিচ্ছে। চিংড়ি

চাষিদের মধ্যে দেখা গেছে কারণ এর ফলে চাষিদের আয় বেড়েছে। কমেছে চিংড়ি চাষের ঝুঁকি। আবার কোনো ধরনের রোগবালাইও নেই। এমন কথা নিশ্চিতভাবেই বলা যায়, দক্ষিণ উপকূলের সব চাষিকে সুসংগঠিত করে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ সম্প্রসারণ করতে পারলে কৃষি অর্থনীতিতে খুব কম সময়ের মধ্যে বিপ্লব ঘটবে। কারণ এতদিন সনাতন পদ্ধতি হচ্ছিল চিংড়ি চাষ। সেখানে ক্লাস্টারের কোনো ধারণা ছিল না। এর ফলে চিংড়ি চাষিদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি আনুল পাল্টে গেছে। পরিবেশবান্ধব এই ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি উৎপাদন বাড়িয়ে, বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানে থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবির দুই কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার সম্মাননা প্রদান
Next Article বাজেটকে স্বাগত জানিয়ে খুলনা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?