
ডুমুরিয়া প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যে ডুমুরিয়া কৃষি বিভাগের উদ্যোগে মিশ্র ফল গ্রাম সৃজনের লক্ষ্যে উপজেলার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ হাজার ফলদ চারা ও কলম বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৫শ’ কৃষক-কৃষাণীর মাঝে জনপ্রতি ২টি করে (আম্রপালি, রুপালী, গৌরমতি, ব্যানানা) সর্বমোট ১হাজার আমের চারা ও কলম বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, শেখ মাহতাব হোসেন, সাংবাদিক আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।