
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার কাঁঠালতলা বাজারে এক চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় আহত আঃ সবুর মোড়ল (৬৭) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তিনি মারা গেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে কাঁঠালতলা বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন উপজেলার আটলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আঃ সবুর মোড়ল। এসময় কাঁঠালতলা-মাগুরখালি সড়কের কুলবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের নিকট পৌছুলে কুলবাড়িয়া গ্রামের আরশাফ সরদারের ছেলে রিপন সরদার (১৭) অজ্ঞাত নম্বরের দ্রুতগতির মোটরসাইকেলটি সাজোরে ধাক্কা দেয়। এতে সবুর মোড়লের একটি পা ভেঙ্গে গিয়ে গুরতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।