By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় সচেতনতা সভা ও বিশেষ ভিজিএফ চাল বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় সচেতনতা সভা ও বিশেষ ভিজিএফ চাল বিতরণ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় সচেতনতা সভা ও বিশেষ ভিজিএফ চাল বিতরণ

Last updated: 2023/05/17 at 3:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ডুমুরিয়া প্রতিনিধি : দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন যেকোনো প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ন্যায় এবারও বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরণের মৎস্য নৌ-যান কর্তৃক যে কোনো প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ থাকবে। গত বছর ২৪ এপ্রিল সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এ দেওয়া ক্ষমতাবলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, বরিশাল ও খুলনার ১৪টি জেলার ৬৭টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরে মাছ ধরা নিষিদ্ধের এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আরও জানানো হয়, নিষিদ্ধকাল বাস্তবায়নকালে তিন লাখ ১১ হাজার ৬২ জন সমুদ্রগামী জেলের জন্য প্রথম ধাপে ১৭ হাজার ৪১৯ মেট্রিক টন ভিজিএফ চাল ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় ভিজিএফ’র পাশাপাশি সংশ্লিষ্ট জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার উপকরণ সহায়তা দেবে।

মঙ্গলবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই আহরণের জন্য সচেতনতা সভা ও বিশেষ ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল। বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মামুনুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক। সঞ্চালনা করেন আকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। আলোচনা সভার শেষে জেলেদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় বিএনপি’র প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
Next Article মোল্লাহাটে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 55 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 57 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 1 hour ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?