By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় সোনালি শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় সোনালি শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় সোনালি শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

Last updated: 2023/11/08 at 8:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : পল্লীকবি জসিমউদ্দীন দরদি মনে ধানক্ষেত কবিতায় লিখেছেন- ‘পথের কেনারে পাতা দোলাইয়া করে সদা সঙ্কেত, সবুজে হলুদে সোহাগ ঢুলায়ে আমার ধানের ক্ষেত। কবির লেখা ওই পঙ্ক্তিগুলোর বাস্তবতা এখন দৃশ্যমান হচ্ছে ডুমুরিয়া উপজেলার সর্বত্রই। শোভনা টিপনা চরাঞ্চলসহ বিস্তীর্ণ আমন ফসলের মাঠে ঢেউয়ের মতোই খেলে যাচ্ছে সবুজ পাতা ও সোনালি শীষ। আর এসব আমনের সোনালি শীষের ঢেউয়ে দুলছে কৃষকের স্বপ্ন।
সোনালি-সবুজের সমারোহের পাশাপাশি হেমন্তের বাতাসে ধানক্ষেতের সবুজ ঢেউ যেন উপজেলার প্রান্তিক কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। কয়েক দিনের মধ্যেই শীষে দানা গঠন শুরু হয়ে পরিপক্ক হয়ে উঠবে। আর সোনালি শীষ দেখে আনন্দে বুক ভরে উঠবে কৃষকের। ক’দিন পরেই সবুজ ধানগাছ ও শীর্ষ হলুদ বর্ণ ধারণ করে ফসল কাটার উপযোগী হবে। এরপর সোনালি ধানের শীষে ঝলমল করবে ফসলের মাঠ। রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে কৃষাণীর শূন্য গোলা।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কৃষি মাঠে সোনালি-সবুজের সমারোহ, আবার কিছু মাঠে জলাবদ্ধতায় ধান পচে বিরণভূমিতে পরিণত হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগের হাত থেকে বেঁচে যাওয়া ধানের প্রতিটি ক্ষেতে শীষ উঁকি দিচ্ছে। এমন পরিস্থিতিতেও আশায় বুক বেঁধে ওই সব ফসলের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আবার কেউ কেউ কৃষি মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা, সার, কীটনাশক প্রয়োগ, -আগাছা পরিষ্কার এবং পার্চিং পদ্ধতি ব্যবহার করে ক্ষতি পোষাতে সচেষ্ট রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, চলতি মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়নে ১৫ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সরকারি প্রণোদনাসহ অনুকূল আবহাওয়ায় এ বছর আমন ধানের ফলন ভালো জমিতে আমনের বাম্পার ফলন হবে বলেও মন্তব্য করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অক্টোবরে দেশে ১৪৭৫ অগ্নিকাণ্ড, নিহত ১০
Next Article প্রধানমন্ত্রীর আগমন: খুলনায় নেতাকর্মীদের মধ্যে বেড়েছে কর্মচাঞ্চল্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?