By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ার হাট বাজারে সবজির দাম কমতে শুরু করেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার হাট বাজারে সবজির দাম কমতে শুরু করেছে
খুলনা

ডুমুরিয়ার হাট বাজারে সবজির দাম কমতে শুরু করেছে

Last updated: 2025/12/15 at 4:15 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া  : খুলনা ডুমুরিয়া (১৫ডিসেম্বার)খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন সবজির বাজারে এ সপ্তাহে দাম কমতে শুরু করেছে।
মাছ ও মাংসের বাজারও রয়েছে স্থিতিশীল। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় সবজির দাম নাগালে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া, আঠারো মাইল, চুকনগর,শাহাপুর, খর্নিয়া,টিপনা নতুন রাস্তা,শরাফপুর, বানিয়া খালী বাজারসহ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সবজির বাজার ঘুরে দেখা যায়, পালংশাক ৩০-৪০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা কেজি, লাউ ২০-৪০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা কেজি, শিম ৫০-৬০ টাকা কেজি, কাঁচামরিচ দাম কমে ৪০-৫০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। অন্যদিকে পেঁয়াজ ১১০-১৩০ টাকা দরে এবং রসুন ৮০-১০০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা কেজি দরে, সোনালি ২৬০ টাকা কেজি দরে ও লেয়ার ২৩০-২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে এবং খাসির মাংস ১১৫০ টাকা থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে গত সপ্তাহ থেকে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়াতে দাম অনেকটা কমেছে। কাঁচামরিচের দাম কেজিতে ৬০-৭০ টাকা পর্যন্ত কমেছে। ১৬০-তবে টমেটো বাজারে কম ওঠায় দাম কিছুটা বেশী। এরকম সরবরাহ অব্যাহত থাকলে আগামী সপ্তাহে দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মাছ ব্যবসায়ী ইব্রাহিম সরদার বলেন, শীতের সময়ে মাছের দাম কমই থাকে। আর গোনের সময় মাছ বাজারে বেশি
উঠলে দাম এমনিতেই কমে যায়।
তবে ঘেরের মাছের একটু দাম বেশী হয় মাছের খাবারের উর্ধ্বমুখী দামের কারণে। চাষিদের লাভ না হলে তারা তো মাছ চাষ করবে না। তবে এখন মাছের দাম অনেক কম রয়েছে বলে তিনি জানান।
ডুমুরিয়া উপজেলার ব্যাবসায়ী ওবাইদুল বলেন, গত সপ্তাহের থেকে সবজির দাম কিছুটা কম রয়েছে। তবে টমেটো ও পেঁয়াজের দাম অনেকটা বাড়তি। বাজার নিয়ন্ত্রণ করলে সবকিছুর দাম নাগালে থাকবে নইলে হুট করে আবার সবকিছুর দাম বেড়ে যাবে। তবে মাছের দাম তুলনামূলক আরো কিছুটা কমলে ভালো হয়।
অন্য একজন ক্রেতা মোসলেম উদ্দিন শেখ বলেন, বাজারে এ সপ্তাহে সবজির দাম অনেকটা কমেছে। প্রায় সবজি মানভেদে প্রায় ১৫-২০ টাকা কমেছে। তবে গরুর গোশের দাম কিছুটা কমলে স্বস্তি আসতো মধ্যবিত্তদের মনে। আর পেঁয়াজ ও রসুনের বাজারে সরকারের নজর প্রয়োজন। নইলে দাম কমছেই না।

জন্মভূমি ডেস্ক December 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় হাট-বাজারে নদীর ও সামুদ্রিক মাছের সমারোহ
Next Article দশমিনায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ২৫ বছরেও সংস্কার হয়নি
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?