By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডেঙ্গুরোধে মশানিধন কার্যক্রম বছরব্যাপী অব্যাহত রাখতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ডেঙ্গুরোধে মশানিধন কার্যক্রম বছরব্যাপী অব্যাহত রাখতে হবে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ডেঙ্গুরোধে মশানিধন কার্যক্রম বছরব্যাপী অব্যাহত রাখতে হবে

Last updated: 2024/01/04 at 1:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিগত বছরগুলোয় এ সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা না গেলেও এবার ডিসেম্বরেও এ রোগে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে না। এ বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে, যা রীতিমতো একটি রেকর্ড। শুধু এক বছরে নয়, আগের সব বছর মিলিয়েও ডেঙ্গুতে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। পাশাপাশি এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যাও ছিল অন্য বছরের তুলনায় তিনগুণ বেশি-৩ লাখ ২০ হাজার ৯৪৫। ঢাকার বাইরেও ডেঙ্গু আক্রান্ত হয়ে কখনো এত রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এর কারণ হচ্ছে, মশাবাহিত এ ভাইরাস এবার ঢাকার বাইরেও ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা না নিলে নতুন বছর একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে মানুষের জীবনের ঝুঁকি ও অর্থনৈতিক ব্যবস্থার ওপর আঘাত আসতে পারে। দেশে ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও তা ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। ২০১৯ সালে অন্যান্য শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়। যখন রাজধানীর বাইরে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, তখনই যথাযথ পদক্ষেপ নিলে ডেঙ্গু পরিস্থিতির এতটা অবনতি হতো না। বলার অপেক্ষা রাখে না, আগামী দিনগুলোয় এটি মানুষের জীবনের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। পরিতাপের বিষয় হচ্ছে, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যে ব্যবস্থাপনা দরকার ছিল, সেখানে বড় ঘাটতি রয়ে গেছে। এক্ষেত্রে বৃহত্তর পরিকল্পনার মাধ্যমে যদি সারা দেশে ডেঙ্গু নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া যায়, তাহলে বড় ধরনের ঝুঁকি থেকে পরিত্রাণ মিলতে পারে। বস্তুত একটি দেশে বা অঞ্চলে একবার ডেঙ্গু দেখা দিলে তা নির্মূল করা যায় না, বারবার ফিরে আসে। তবে মশক নিধনে যথাযথ ব্যবস্থা নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়-বিশ্বে এমন বহু নজির রয়েছে। মশা নিয়ন্ত্রণে তাই বড় বড় শহরের মতো আমাদেরও উদ্যোগ নিতে হবে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ডেঙ্গু নির্মূলে নিতে হবে উদ্যোগ।

মনে রাখতে হবে, শুধু রাসায়নিক কীটনাশক দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে এর বাহক এডিস মশার উৎপাতও বেড়েছে। এ প্রজাতির মশা প্রতিকূল জলবায়ুর সঙ্গে টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে। যেহেতু এডিসের উৎপাত বছরজুড়েই থাকছে, তাই এ থেকে সুরক্ষা পেতে বছরব্যাপী মশক নিধন ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ডেঙ্গুর উৎস পুরোপুরি নির্মূলে সরকার সচেষ্ট হবে, এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অর্থপাচার মামলায় জামিন পেলেন জিকে শামীম
Next Article ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল হায়দ্রাবাদ-কলকাতায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?