By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঢাকায় চার মাদক কারবারির যাবজ্জীবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢাকায় চার মাদক কারবারির যাবজ্জীবন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঢাকায় চার মাদক কারবারির যাবজ্জীবন

Last updated: 2024/02/11 at 4:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাত বছর আগে রাজধানীর রমনা এলাকা থেকে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় চার মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ দায়রা জজ মো. ইকবাল হোসেনের আদালত এ রায় দেন।

দণ্ডিতরা হলেন-সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামের আব্দুর রফের ছেলে ওয়াহিদুজ্জামান মেহেদী, পাবনা সদর থানার হাজারীপুরের আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার তাজালপুরের ফজলে মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও একই এলাকার বাবুল মোড়লের ছেলে আশরাফুজ্জামান সাগর।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে জাহাঙ্গীর, ওয়াহিদুজ্জামান ও রফিকুল আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অন্য আসামি আশরাফুজ্জামানের পক্ষে অসুস্থতার কথা জানিয়ে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সাজার বিষয় নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্ট ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে যশোর সীমান্ত এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে আসছে। আব্দুল্লাপুর এলাকা থেকে গাড়ি দুটি অনুসরণ করে ডিবি পুলিশ। পরে রমনা মডেল থানাধীন মগবাজার মোড়ে গাড়ি দুটি তল্লাশি করে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশ দক্ষিণের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুল হক রমনা মডেল থানায় ওইদিন মামলা করেন। মামলাটি তদন্ত করে একই সংস্থার পুলিশ পরিদর্শক আবু আনছার ওই বছরের ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ভেসে এলো অজ্ঞাত মরদেহ
Next Article ডুমুরিয়ায় মৎস্যচাষি স্কুল প্রতিষ্ঠায় কনসালটেশন সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?