By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল হায়দ্রাবাদ-কলকাতায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল হায়দ্রাবাদ-কলকাতায়
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল হায়দ্রাবাদ-কলকাতায়

Last updated: 2024/01/04 at 1:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঘন কুয়াশার কারণে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩টি উড়োজাহাজ নামতে পারেনি। পরে ঢাকার আকাশে চক্কর দিয়ে সেগুলো ভারতের কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে সাতটি ফ্লাইট কলকাতা ও হায়দ্রবাদ যায়। বাকিগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামার কথা ছিল ১৩টি ফ্লাইটের।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩টি ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা ৪০ মিনিটের পর ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা শুরু করেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, অবতরণ করতে না পারা ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, চীনের গুয়াংঞ্জু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে।

রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটটি মাঝপথে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, গুয়াংঞ্জুসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের বাকি ফ্লাইটগুলো সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঘন কুয়াশার কারণে এর আগেও শাহজালালে বিমানবন্দরে বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেছিল। আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও বিমান ওঠানামা ব্যাহত হয়। পরে কুয়াশা কেটে গেলে আবার বিমান চলাচল স্বাভাবিক হয়।

আবাহওয়া অফিসের তথ্য অনুযায়ী, কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ কারণে বিমান, নৌ ও সড়কপথে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদফতর।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গুরোধে মশানিধন কার্যক্রম বছরব্যাপী অব্যাহত রাখতে হবে
Next Article প্রাণঘাতী বিস্ফোরণের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?