By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই : ইসি সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই : ইসি সচিব
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই : ইসি সচিব

Last updated: 2023/11/30 at 6:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ

জন্মভূমি ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। এখন আর তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ কথা বলেন।

তাহলে বিএনপি ছাড়াই কি নির্বাচন হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আপনারা বুঝে নেন।’

মো. জাহাংগীর আলম বলেন, আপনারা আগে থেকেই অবহিত রয়েছেন আজ বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অতিক্রম করেছে। তাই বাংলাদেশ নির্বাচন কমিশন মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা শুক্রবার (০১ ডিসেম্বর) কয়টি দল কোন আসনে, মোট কত প্রার্থী অংশগ্রহণ করছে তা জানাতে পারব।

আচরণবিধি প্রতিপালন নিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাক্ষাৎ করেছিলেন। বিশেষ করে আইজিপি মহোদয় সামগ্রিক বিষয় অবহিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় কোনো নির্দেশনা রয়েছে কি-না তা জেনে নিয়েছেন। পরবর্তী সময়ে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন।

এছাড়া কিছু কিছু প্রার্থী কোনো কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ করায় আমাদের নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদের তলব করেছে। এছাড়া রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাহী হাকিমরাও কাজ করছেন। তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বেশ কয়েকটি দল এখনো মনোনয়নপত্র জমা দেয়নি। ইতোমধ্যে সময় শেষ হয়েছে, আর কোনো সুযোগ আছে কি-না? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আরও বলেন, সময়সীমা অতিক্রম হয়েছে বিধায় এই সীমা বর্ধিত করণের আর কোনো সুযোগ নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সব আসনে আ’লীগের প্রার্থী ঘোষণা ১৪ দলের জোটে অস্বস্তিতে শরিকরা
Next Article উপমন্ত্রী হাবিবুন নাহারের মনোনয়ন পত্র জমা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?