By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: খুলনায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ফ্ল্যাশমব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: খুলনায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ফ্ল্যাশমব
খুলনা

তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: খুলনায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ফ্ল্যাশমব

Last updated: 2025/10/09 at 8:38 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

খুবি প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও তরুণদের দাবি ব্রাজিলে অনুষ্ঠিতব্য COP-30 সম্মেলনের বৈশ্বিক মঞ্চে পৌঁছে দিতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ফ্ল্যাশমব।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) নগরের গল্লামারী লিনিয়ার পার্কের সামনে এই আয়োজন করে জাগো ফাউন্ডেশন ও টুওয়ার্ডস সাস্টেইনেবিলিটি ইয়ুথ ফাউন্ডেশন। অনুষ্ঠানটি জাগো ফাউন্ডেশনের দেশব্যাপী ক্যাম্পেইন ‘Voices of Climate: Our Climate, Our Future’ -এর অংশ।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আচরণগত পরিবর্তনের আহ্বান ও তরুণদের কণ্ঠস্বরকে বৈশ্বিক আলোচনায় যুক্ত করার লক্ষ্য নিয়ে ফ্ল্যাশমবটি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় তরুণরা অভিনব পরিবেশনা, বার্তা ও পোস্টারের মাধ্যমে জলবায়ু সংকট, স্থানীয় সমস্যা এবং সম্ভাব্য সমাধান তুলে ধরেন। আয়োজনটি ব্যাপক সাড়া ফেলে।

টুওয়ার্ডস সাস্টেইনেবিলিটি ইয়ুথ ফাউন্ডেশনের অর্গানাইজিং সেক্রেটারি কারিনা সিদ্দিকা বলেন, “বাংলাদেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর প্রায়শই আন্তর্জাতিক মঞ্চে পৌঁছায় না। এই ফ্ল্যাশমবের উদ্দেশ্য ছিল স্থানীয় বাস্তবতাকে জীবন্তভাবে তুলে ধরা, যাতে বৈশ্বিক নীতিনির্ধারকরা তরুণদের বার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুর রহমান নাসিম* ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী পলি সরকার বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা দেশের পরিবেশ আন্দোলনকে ত্বরান্বিত করবে। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।”

দেশের আটটি বিভাগের ১৬টি যুবনেতৃত্বাধীন সংগঠনের সহযোগিতায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ক্যাম্পেইনটি বাস্তবায়িত হচ্ছে। ফ্ল্যাশমব ছাড়াও জলবায়ু পরিবর্তন ও আচরণগত পরিবর্তন বিষয়ে ১১২টির বেশি শিক্ষামূলক ভিডিও তৈরি করা হচ্ছে।
তরুণদের সম্মিলিত দাবিগুলো সংকলন করে একটি ‘ক্লাইমেট ক্যাপসুল’ তৈরি করা হবে, যা COP-30 -এ বাংলাদেশের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।

পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলডান (Gildan)- এ ক্যাম্পেইনে সহযোগিতা করছে এবং অ্যাকশনএইড বাংলাদেশ নলেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের এই উদ্যোগ বাংলাদেশের পরিবেশ আন্দোলনে নতুন গতি আনবে।

জন্মভূমি ডেস্ক October 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জুলাই সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর
Next Article সাতক্ষীরা ‌বেহাল সড়কে অতিষ্ঠ জীবন, বিপর্যস্ত চিকিৎসা ও চিংড়ি-পর্যটন ব্যবসা
আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?