By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে– খুবি উপচার্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে– খুবি উপচার্য
খুলনামহানগর

তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে– খুবি উপচার্য

Last updated: 2026/04/06 at 1:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
Share
SHARE

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ এন্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস (ণঊঝঝ)’ শীর্ষক প্রোগ্রাম আজ ৫ এপ্রিল (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়াধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, বাংলাদেশ নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বতর্মান সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যার বাস্তবায়ন ক্রমেই দৃশ্যমান হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে চাকরির বাজার সীমিত। তাই চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশা অনেক। তারা যদি নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে, তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উল্লেখযোগ্য সফলতা অর্জন সম্ভব, তাই এ খাতে উৎসাহ দেওয়া জরুরি।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ হাবের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে সিড মানি দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে।
তিনি বলেন, বাস্তবসম্মত আইডিয়া থাকলে উদ্যোক্তা হিসেবে সফল হওয়া সহজ। অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী। শিক্ষার্থীরা যদি যুগোপযোগী আইডিয়া তৈরি করতে পারে, তবে অর্থায়ন বড় বাধা হবে না। পাশাপাশি সফট স্কিল অর্জনেও গুরুত্বারোপ করেন তিনি।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।
স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের তাসমিয়া ইসলাম তিশা ও ফাহিম খান।
বক্তারা বলেন, তরুণদের সামনে এখন অবারিত সম্ভাবনা। শুধু চাকরি নয়, উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, যা দেশের জন্য গর্বের। উদ্যোক্তা তৈরিতে ইতোমধ্যে শত শত প্রতিষ্ঠান কাজ করছে। তাই ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ করে তরুণদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তাদের বিকাশে শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম প্রয়োজন। এ ক্ষেত্রে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতের ছোট কোম্পানিগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি প্লেনারি সেশনে উদ্যোক্তা উন্নয়ন, স্টার্টআপ গঠন, মেন্টরশিপ এবং ব্যবসায়িক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এ প্রোগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা
Next Article কেসিসির নবনির্বাচিত এমপ্লয়ীজ ইউনিয়ন নেতৃবৃন্দ সাথে প্রশাসকের সৌজন্য সাক্ষাত
আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের প্রক্রিয়া শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?