By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তামিমরা করোনা নেগেটিভ, বুধবার কুইন্সটাউন যাচ্ছে পুরো দল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > তামিমরা করোনা নেগেটিভ, বুধবার কুইন্সটাউন যাচ্ছে পুরো দল
খেলাধূলা

তামিমরা করোনা নেগেটিভ, বুধবার কুইন্সটাউন যাচ্ছে পুরো দল

Last updated: 2021/03/10 at 12:27 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডে আজ পুরোপুরি মুক্তি মিলবে তামিম-মুশফিকদের। কোয়ারেন্টিনের ১৪ দিন শেষে হচ্ছে আজ বুধবার। এরপর ওই দিন সন্ধ্যাতেই কুইন্সটাউনের উদ্দেশে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরই মধ্যে করোনা টেস্টে সবার ফলও নেগেটিভ এসেছে। সব মিলিয়ে তাই স্বস্তির সু-বাতাস বাংলাদেশ শিবিরে।
২৫ ফেব্রæয়ারি সকালে নিউজিল্যান্ডে পা দিয়েই প্রথম দফা করোনা পরীক্ষা হয় ক্রিকেটারদের। তৃতীয় দিনের মাথায় হয় দ্বিতীয় পরীক্ষা। ২ মার্চ তৃতীয় কোভিড পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ার পর জিম করার সুযোগ পেয়েছিলেন। তার পর দিন থেকে ছোট ছোট গ্রæপে ভাগ হয়ে অনুশীলনে নামেন। এরপর সোমবার ১২তম দিনে করানো হয় চতুর্থ পরীক্ষা। চারবারই টিম বাংলাদেশের ক্রিকেটার, কোচিং-সাপোর্টিং স্টাফ আর অফিসিয়ালসরা নেগেটিভ হওয়ায় আর কোনও ঝামেলা রইলো না।
ফলে বুধবার ১৪ দিনের কোয়ারিন্টেন শেষ করে ক্রিকেটারদের পরবর্তী গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা কুইন্সটাউন। সেই লক্ষ্যে বুধবার ক্রাইস্টচার্চ সময় সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে যাত্রা করবে মুশফিকরা। এ তথ্য নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ বহরের দলনেতা ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ প্রসঙ্গে তিনি বলেছেন, চতুর্থ করোনা পরীক্ষা হয়েছে। এখানে সবাই সুস্থ আছে। আমরা কাল সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশে যাত্রা করবো।
কুইন্সটাউনে ৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। ওখান থেকে ১৬ মার্চ পুরো দল চলে যাবে ডানেডিনে। আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের লড়াই। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবা-রাত্রির।
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 10, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনাল
Next Article দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হোক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 16 minutes ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 17 minutes ago
আন্তর্জাতিক

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

By Staff Reporter 18 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 5 days ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 6 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?