By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তারকাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে বিস্ফোরক ফারাহ খান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > তারকাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে বিস্ফোরক ফারাহ খান
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

তারকাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে বিস্ফোরক ফারাহ খান

Last updated: 2024/04/22 at 1:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : একেবারে শূন্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে দর্শকপ্রিয়তার পাশাপাশি আর্থিক সফলতা পেয়েছেন এমন উদাহরণও অসংখ্য। তবে তারকাখ্যাতি পাওয়ার পরই অভিনেতারা ভুলে যান পেছনের সময়। তাঁদের একাধিক চাহিদায় হিমশিম খেতে হয় প্রযোজক থেকে নির্মাতাদের। সম্প্রতি টিভি অভিনেতা দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের ব্লগে তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।

তারকা ও তাঁদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারাহ। তিনি জানিয়েছেন, প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এখন অনেক অভিনেতার আলাদা ভ‍্যানিটি ভ্যান আছে। আবার অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ‍্যানিটি ভ্যানসহ একাধিক জিনিসের শর্ত জুড়ে দেন।

ফারাহ খান আরও জানিয়েছেন, এখন ইন্ডাস্ট্রির কিছু তারকার ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজন হয়। শুধু তাই নয়, সেটে ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তাঁরা কাজ করতে রাজি হন।

ফারাহ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করেন না। আজকাল তারকারা চারটি ভ্যানিটি ভ্যান চান। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি নিজের জন্য এবং চতুর্থটি তাঁদের খাবারের ট্রাক হিসেবে ব্যবহার করা হয়, এটা আলাদা।’

একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও সন্তুষ্ট থাকতেন। এমনকি গাছের আড়ালে গিয়েও কাপড় পাল্টাতেন। আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করতেন, যেখানে আজকাল অভিনেতারা তাঁদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফারাহ বলেন, ‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাঁদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি নিজে এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এমন করতে হতে পারে। একটা সময় এমনকি সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হতো। আজ অভিনেতারা তাঁদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’

ফারাহ খান ভারতের বড় বড় সব তারকার সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার থেকে ক‍্যাটরিনার মতো একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। বড় বড় তারকার প্রয়োজন সম্পর্কে তাই খুব ভালো করেই জানা আছে ফারাহ খানের।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
Next Article মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?