
তালা প্রতিনিধি : “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় ৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৩ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপশহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন। অনুষ্ঠানে প্রতীক্ষা ফাউন্ডেশনের পরিচালক উত্তম কুমার সেনসহ প্রতিবন্ধী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

