By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরা

তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Last updated: 2025/06/10 at 4:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার বারুইহাটি পশ্চিমপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুইদিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “ঈদ আনন্দ মেলা-২০২৫”। নানা প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা আর জনপ্রিয় দড়াটানাটানি খেলায় মাতিয়ে তোলে পুরো এলাকা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারুইহাটি পশ্চিমপাড়ার একটা মাঠে, যেখানে সকাল থেকেই শিশু-কিশোর, যুবক ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা যায়। মেলার সবচেয়ে আলোচিত ইভেন্ট ছিল বিবাহিত বনাম অবিবাহিত দলের দড়াটানাটানি প্রতিযোগিতা। জমজমাট এই খেলায় হাস্যরসের মাঝে টানটান উত্তেজনার পর জয় পায় অবিবাহিত দল। এই খেলা ঘিরে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে হাসি, উল্লাস আর চিৎকার-ধ্বনির উৎসব। দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় নানা বয়সের মানুষ। উল্লেখযোগ্য খেলাগুলো ছিল— মহিলাদের চেয়ার সিটিং খেলা, বালকদের লম্বা লাফ,মেয়েদের দড়ি খেলা এবং সবার জন্য হাড়ি ভাঙা খেলা। প্রতিটি খেলায় অংশগ্রহণ ছিল ব্যাপক, এবং প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক শামীম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। রাতের বেলায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নাটিকা ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। দেশাত্মবোধক, লোকগীতি ও আধুনিক সংগীতের অপূর্ব সংমিশ্রণে জমে ওঠে সন্ধ্যার আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: স.ম ইয়াছিন উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক, তালা উপজেলা যুবদল ও যুগ্ম সম্পাদক, তালা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন—সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক, তালা প্রেসক্লাব। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এনামুল ইসলাম ইমন ও পাপ্পু সরদার, এবং সঞ্চালনায় ছিলেন জমির উদ্দীন মোল্ল্যা ও জি এম মাছুম বিল্লাহ। বারুইহাটি পশ্চিমপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় দুইদিনব্যাপী এই ঈদ আনন্দ মেলা। মেলার প্রতিটি আয়োজন ছিল গ্রামীণ ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি আর ভ্রাতৃত্বের অপূর্ব মিলনমেলা।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে য্বুকের মৃত্যু
Next Article ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রসার প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকসর্বশেষ খবর

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ

By Nayon Islam 9 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

By Nayon Islam 12 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি, ঘেরাওয়ের হুঁশিয়ারি

By Nayon Islam 14 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?